আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
353 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
কোনো নারীর (নির্দিষ্ট সময় বিলম্বে) হায়েয শুরু হলো দেখে সে নামাজ বাদ দিলো,রোজা রাখলো না।কিন্তু খুবই অল্প পরিমাণে ১/২বার হলো।তারপর ৩দিন পূর্ন হওয়ার আগেই তা(হায়েয এর রক্ত) আর দেখা গেলো না।(সেই নারীর হায়েয অনির্দিষ্ট তবে সাধারণত শুরু হলে সর্বনিম্ন ৫দিন -৮/১০দিন পর্যন্ত হায়েয চলমান থাকে)।

তো কোনো মাসে যদি হায়েয ১/২দিন থাকে তারপর ভালো হয়ে গেলো।তাহলে কি তা হায়েয হিসেবে গণ্য হবে?

যদি সেটা সাভাবিক হায়েয না হয় তাহলে উক্ত ১/২দিনের রোজা এবং কয়েক ওয়াক্ত নামাজ যে সে মিস করে ফেললো; সেটার কি হবে?

উক্ত ১/২টা রোজা পরবর্তীতে কাজা আদায় করে নিবে? আর কয়েক ওয়াক্ত সালাতও কি পরবর্তী দিনগুলোতে কাযা আদায় করতে হবে??

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/7474 নং ফাতাওয়ায় এমন এক প্রশ্নের জবাবে আমরা বলেছি যে,
হায়েযের সর্বোচ্ছ সময়সীমা ১০দিন।এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে।(বেহেশতী জেওর-১/২০৬)তথা সাদা রং ব্যতীত সকলপ্রকার রং ই হায়েযের অন্তর্ভুক্ত।আরো জানুন-https://www.ifatwa.info/78



(وَمِنْهَا) النِّصَابُ أَقَلُّ الْحَيْضِ ثَلَاثَةُ أَيَّامٍ وَثَلَاثُ لَيَالٍ فِي ظَاهِرِ الرِّوَايَةِ. هَكَذَا فِي التَّبْيِينِ وَأَكْثَرُهُ عَشَرَةُ أَيَّامٍ وَلَيَالِيهَا. كَذَا فِي الْخُلَاصَةِ. 
হায়েযের সর্বনিম্ন সময় তিনদিন তিনরাত। এবং সর্বোচ্ছ  সময় দশদিন দশরাত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৬)

তিনদিনের পর হায়েয বন্ধ হয়ে গেলে কেউ পবিত্র হয়ে যাবে তবে দশ দিনের ভিতর আবার হায়েয চলে  আসলে,আবার সে অপবিত্র হয়ে যাবে।তথা মাঝে বন্ধ হওয়ার পর আবার চালু হলে,সেই রক্তকে হায়েযের রক্ত হিসেবে গণ্য করা হবে।যেমন বর্ণিত রয়েছে,
اذا عاودها الدم في العشرة بطل الحكم بطهارتها مبتدأة كانت او معتادة و كأنها لم تطهر اصلا
হায়েয বন্ধ হওয়ার পর দশ দিনের ভিতর আবার যদি হায়েয চলে আসে,তাহলে পূর্বের পবিত্রতার বিধান খতম হয়ে যাবে।চায় এমন পরিস্থিতির সম্মুখীন ঐ মহিলা প্রথমবার হোক বা এ ব্যাপারে অভ্যস্ত থাকুক।যেমন ঐ মহিলা পূর্বে পবিত্রই হয়নি।
(ফাতাওয়ায়ে তাতারখানিয়া-১/৪৮৫, যাকারিয়া)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু আপনার হায়েয তিনদিন হয় নাই।তাই এটা ইস্তেহাযা।সুতরাং ঐ দুই দিন আপনি যে নামায রোযা ছেড়েছেন, তা কাযা করে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 523 views
0 votes
1 answer 834 views
0 votes
1 answer 507 views
...