আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
379 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
edited by
আসসালামুআলাইকুম , আমি সম্প্রতি আপনাদের বিভিন্ন ফতুয়া পরছি এবং দেখলাম যে তালাক শব্দ টা কত ভয়াবহ ।মুখে আনতেও ভয়  । বিয়ে করলে ও তালাক হয় দেখলাম যদি কেউ ভবিষ্যৎ এ কাউকে ইন্ডিকেট করে বলে ।

 তাই আমি তখন নিজেকেই নিজে বললাম বিয়ে করলেই তালাক এই গুলো কোন ধরনের আলামত । সম্পূর্ন কথা টা এই টা এক সাথে বলছি । এখানে আলামত শব্দটা কথার কথা  যেমন -কেউ যদি দুষ্টামি করে তখন আমরা তাকে বলি তুই একটা আলামত এই করছ এমন আর কি ।

ঔ যে বিয়ে করলেও তালাক হয় ঔ গুলোর প্রেক্ষিতে বললাম কথাটা ।অর্থাৎ আমি বুঝাইছি কত টা স্পর্শকাতর শব্দ এইটা । ।

কোন উদ্দেশ্যই ছিলো না কথা টার মাঝে । কোন কিছুই ইন্ডিকেট করি কথা টা তে  ।কোন কিছু বুঝাইও নি এই কথা দ্বারা  । আমার কি কোন সমস্যা হবে এই কথা টা বলা তে ?
by (814,710 points)
আপনার উচিৎ ছিল, আপনি ঐ ফাতাওয়ায় ইডিট করে দিবেন বা কমেন্টে উল্লেখ করবেন।এভাবে নতুনকরে আর প্রশ্ন না করাই উচিৎ হবে। 
by (3 points)
ভবিষ্যৎ এ হবে না আর । দয়া করে বলেন আমাকে ।

1 Answer

0 votes
by (814,710 points)
edited by


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1237 নং ফাতাওয়ায় বলেছি যে,
মাসআলা জানার পূর্বের এ সংক্রান্ত একটি মূলনীতি আমাদের মনে রাখতে হবে।
أَلْفَاظُ الشَّرْطِ إنْ وَإِذَا وَإِذْمَا وَكُلُّ وَكُلَّمَا وَمَتَى وَمَتَى مَا فَفِي هَذِهِ الْأَلْفَاظِ إذَا وُجِدَ الشَّرْطُ انْحَلَّتْ الْيَمِينُ وَانْتَهَتْ لِأَنَّهَا تَقْتَضِي الْعُمُومَ وَالتَّكْرَارَ فَبِوُجُودِ الْفِعْلِ مَرَّةً تَمَّ الشَّرْطُ وَانْحَلَّتْ الْيَمِينُ فَلَا يَتَحَقَّقُ الْحِنْثُ بَعْدَهُ إلَّا فِي كُلَّمَا لِأَنَّهَا تُوجِبُ عُمُومَ الْأَفْعَالِ فَإِذَا كَانَ الْجَزَاءُ الطَّلَاقَ وَالشَّرْطُ بِكَلِمَةِ كُلَّمَا يَتَكَرَّرُ الطَّلَاقُ بِتَكْرَارِ الْحِنْثِ حَتَّى يَسْتَوْفِيَ طَلَاقَ الْمِلْكِ الَّذِي حَلَفَ عَلَيْهِ فَإِنْ تَزَوَّجَهَا بَعْدَ زَوْجٍ آخَرَ وَتَكَرَّرَ الشَّرْطُ لَمْ يَحْنَثْ عِنْدَنَا كَذَا فِي الْكَافِي.
ভাবার্থঃ
শর্তের মাধ্যমে তালাক প্রদাণের জন্য নিম্নোক্ত হরফ ব্যবহার করা হয়ে থাকে।যথা-
(১)إنْ-যদি
(২)َإِذَا-যখন
(৩)َإِذْمَا-যখন
(৪)َكُلُّ-সব
(৫)َكُلَّمَا-যখনই
(৬)مَتَى-যখন
(৭)مَتَى مَا-যখন
বাক্যর প্রারম্ভে এ সকল শব্দ প্রয়োগ করে কোনো কাজের সাথে সম্পর্কিত করে তালাক প্রদাণ করলে যখনি উক্ত শর্ত পাওয়া যাবে,তখন তাৎক্ষণাৎ তালাক পতিত হয়ে উক্ত শর্তযুক্ত বাক্য বিনষ্ট হয়ে যাবে।পরবর্তীতে একাজের পূনরাবৃত্তি ঘটলে আর তালাক পতিত হবে না।তবে শুধুমাত্র ৫ নং বাক্য এর বিপরিত।এটা ব্যবহার করলে যখনই শর্ত পাওয়া যাবে তখনই তালাক পতিত হতে থাকবে।যতক্ষণ না উক্ত বিয়ে বন্ধন শেষ হচ্ছে।শরীয়া মোতাবেক দ্বিতীয়বার উক্ত স্বামী উক্ত স্ত্রীকে বিয়ে করলে তখন আর তালাক পতিত হবে না।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪১৫) বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1237

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার প্রশ্নটি আবারও অস্পষ্ট।অনেকবার আপনার প্রশ্নটি পড়েও আমরা মর্মার্থ উদ্ধার করতে ব্যর্থ হয়েছি।তাই আপনাকে অনুরোধ আপনি এই প্রশ্নটি নিয়ে স্থানীয় কোনো দারুল ইফতায় বা মাদরাসায় যোগাযোগ  করবেন।

আমরা যতটুকু বুঝতে পেরেছি, সেই আলোকেই বলছি,
এমনিকে কেউ যদি উচ্ছারণ করে বা খাতায় লিখে যে, "বিয়ে করলেই তালাক" তাহলে এদ্বারা তালাক হবে না।তবে যদি কেউ বলে, আমি বিয়ে করলেই তালাক বা যখনই আমি বিয়ে করবো তালাক, তাহলে তখন ঐ ব্যক্তি যখনই বিয়ে করবে, সাথে সাথেই তালাক পতিত হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...