আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
542 views
in পবিত্রতা (Purity) by (145 points)
আসসালামুআলাইকুম।

আমার হায়েজ এর নবম দিন আজ। অষ্টম দিনে পবিত্র হয় সাদা স্রাব দেখি। নামাজ শুরু করে দেই। নবম দিনে আজ এশার ওয়াক্তে দুই এক বিন্দু পরিমাণ কালো বা ছাই রঙের দুই 3 টি বিন্দু দেখি শুকনো। এটা রক্ত নাকি লজ্জাস্থান এর কোনো স্কিন বুঝতে পারছি না। এর আগে বেশ কয়েকবার পরিষ্কার সাদা স্রাব এসেছে হায়েজ শেষ বুঝতে পেরেছি। এখন এটা ওয়াসওয়াসা দন আসলেই শুকনো কূদ্রা বুঝতে পারছিনা। এটাকে কি হায়েজ ধরে নিবো? পর মুহূর্তেই আমি কয়েকবার চেক করেছি পরিষ্কার সাদা স্রাব দেখেছি গন্ধ ও নেই আর কোনো কুদরা বা সুফরা ও নেই। অন্য সময় হায়েজ এর শেষ এ শুকনো কুদ্রা থাকে কিন্তু তখন হায়েজ এর মত স্রাব এ গন্ধ এবং এরপরেই হায়েজ এর চিন্হ বুঝতে পাই কিন্তু এবার এমন কিছুই নেই। হায়েজ না ধরে এখনো নামাজ পড়ছি।
১. কি করণীয়? আমি কি আবার ফরয গোসল দিবো? নাকি ওয়াসওয়াসা ভেবে ইগনোর করবো?

আগামীকালকে আমার 10 দিন 10 রাত শেষ হবে।

আমার ইশতেহাজা সমস্যা থাকায় কোনো ওয়াক্তে হায়েজ শেষ এটা জানা থাকতে হয় 15 দিন এর আগেই রক্ত এসে যাওয়ার কারণে। তাই জানা টা জরুরী।

1 Answer

0 votes
by (805,980 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/7474 নং ফাতাওয়ায় এমন এক প্রশ্নের জবাবে আমরা বলেছি যে,
হায়েযের সর্বোচ্ছ সময়সীমা ১০দিন।এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে।(বেহেশতী জেওর-১/২০৬)তথা সাদা রং ব্যতীত সকলপ্রকার রং ই হায়েযের অন্তর্ভুক্ত।আরো জানুন-৭৮

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
৮ দিন পর যদি আপনার হায়েয সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায়,তাহলে আপনি পবিত্র হয়ে যাবেন।
তবে যদি দশ দিনের ভিতর আবার হায়েয চলে আসে,তাহলে আবার আপনি অপবিত্র হয়ে যাবেন।তথা মাঝে বন্ধ হওয়ার পর আবার চালু হলে,সেই রক্তকে হায়েযের রক্ত হিসেবে গণ্য করা হবে।যেমন বর্ণিত রয়েছে,

اذا عاودها الدم في العشرة بطل الحكم بطهارتها مبتدأة كانت او معتادة و كأنها لم تطهر اصلا
হায়েয বন্ধ হওয়ার পর দশ দিনের ভিতর আবার যদি হায়েয চলে আসে,তাহলে পূর্বের পবিত্রতার বিধান খতম হয়ে যাবে।চায় এমন পরিস্থিতির সম্মুখীন ঐ মহিলা প্রথমবার হোক বা এ ব্যাপারে অভ্যস্ত থাকুক।যেমন ঐ মহিলা পূর্বে পবিত্রই হয়নি।
(ফাতাওয়ায়ে তাতারখানিয়া-১/৪৮৫, যাকারিয়া)

ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
فَإِنْ لَمْ يُجَاوِزْ الْعَشَرَةَ فَالطُّهْرُ وَالدَّمُ كِلَاهُمَا حَيْضٌ سَوَاءٌ كَانَتْ مُبْتَدَأَةً أَوْ مُعْتَادَةً
মাঝেমধ্যে হায়েয হওয়া আবার মাঝেমধ্যে বন্ধ হওয়া, দশ দিনের ভিতর সবকিছুই হায়েয হিসেবে গণ্য হবে।চায় এমন পরিস্থিতির সম্মুখীন ঐ মহিলা প্রথমবার হোক বা এ ব্যাপারে অভ্যস্ত থাকুক।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৭,কিতাবুল-ফাতাওয়া-২/১০৮,কিতাবুন-নাওয়াযিল-৩/১৭২)

প্রশ্নকারী দ্বীনী বোন!
অতীতে আপনার হায়েযের দশদিন পূর্ণ হয়ে থাকলে, আপনি নবম দিন এশার ওয়াক্তে দুই এক বিন্দু পরিমাণ কালো বা ছাই রঙের যে দুই 3 টি শুকনো বিন্দু দেখেছেন, সেটা হায়েয হিসেবেই গণ্য হবে।আর অতীতে যদি দশদিনের চেয়ে কম হায়েয হয়ে থাকে, তাহলে আপনি এটাকে ওয়াসওয়াসা ধরে নিয়ে পরবর্তী বিধি-বিধান প্রযোজ্য করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 279 views
0 votes
1 answer 400 views
0 votes
1 answer 452 views
0 votes
1 answer 352 views
...