আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
457 views
in সালাত(Prayer) by (13 points)
আসসালামু আলাইকুম,
১) সুন্নত বা নফল নামাজ শুরুর পর যদি কোনো ভাবে নামাজ ভেঙে যায় এবং পুনরায় ওযু করে নামাজ আর সম্পূর্ণ না করি তবে কি গুনাহ হবে?

২) তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে যদি ৪.৪৪ এ নামাজ শেষ হয়। অথচ এপ্স এ ৪.৪১ শেষ সময় আর ফজরের আযান ৪.৪৬ এ,এক্ষেত্রে নামাজ কি হয়ে যাবে?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/1636 নং ফাতাওয়ায় বলেছি যে,
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রসূলের (সাঃ) আনুগত্য কর এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না।(সূরা মুহাম্মাদ-৩৩)

সুন্নত/নফল ইবাদত শুরু করার পর আর ভাঙ্গা যাবে না।সুতরাং নফল রোযা বা সালাত শুরু করার পর বিনা প্রয়োজনে আর ভাঙ্গা যাবে না।বিনা প্রয়োজনে ভাঙ্গলে অবশ্যই গোনাহ হবে এবং পরবর্তীতে কা'যা করা ওয়াজিব হবে।

(২)
জ্বী, তাহাজ্জুদ পড়তে পড়তে তাহাজ্জুদের সময় শেষ হয়ে ফজরের ওয়াক্ত প্রবেশ করে নিলে তাহাজ্জুদ বিনষ্ট হবে না।সওয়াবেও কোনো কমতি আসবে না।
তবে শুধুমাত্র ফজরের নামায; এ নামায পড়তে পড়তে যদি সূর্যোদয় হয়ে যায়, তাহলে নামায ফাসিদ হয়ে যায়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 668 views
...