আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
431 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (145 points)
আসসালামুআলাইকুম।

1.

https://ifatwa.info/46146/ অনুযায়ী আমি তাদের জিজ্ঞেস করেছি। তারা বলেছে দোকান থেকেই মুরগি জবাই করে নিয়ে আসা হয়। এমতাবস্থায় কি খাবার খেতে পারবো? সাধারণত তো মুসলিম দোকান থেকেই মুরগি ইত্যাদি কিনা হয় বলেই জানি।

2. উস্তাদ, পূর্বের এক ফাতওয়া এ মেয়েদের হোস্টেল এ কমোড ব্যাবহার এর ক্ষেত্রে আপনারা বলেছিলেন যে ব্যাবহার এর আগে স্প্রে দিয়ে একবার ধুয়ে নেয়া জরুরি। এক্ষেত্রে আমার প্রচুর ওয়াসওয়াসা এর সমস্যা আছে, আর বাথরুম গুলো খুব ই ছোট। এখন আমি বসার জায়গা টা যখন ধুয়ে নেই। তখন ঐ পানি নিচে পড়ে। কোনো নাপাকী তো দেখতে পাইনা বলেই মনে হয়, ক্লিয়ার পানি, শুধু কাদা আর চুল এসো থাকে। কাজ শেষ করে ওই ছোট জায়গায় আবার বাথরুম এর জুতা মাড়িয়ে এই আসতে হয়। আমি যথাসম্ভব চেষ্টা করি যেখানে যেখানে ওই কমোড সিট ধোয়া পানি পড়েছে তাতে পা না রাখতে কিন্তু সব যেহেতু ক্লিয়ার, কোথায় ওই পানি পড়েছে কোথায় পড়েনি আমি বুঝতে পারিনা। আমি কি আমার স্যান্ডেল এর তোলা নাপাক ধরবো? না পাক ধরবো?
নাপাক ধরলে আমার পক্ষে ওই মুহূর্তে বাথরুম থেকে বের হয়ে আবার জুতা পা সহ ধুয়ে নেয়া সম্ভব না। বা ওই টয়লেট এর ভিতরেও স্প্রে দিয়ে ধোয়া সম্ভব না যদি মেঝে সহ পা ধুতে যায়, এতে ছিটে পানি আসবে আর আমার গায়ে কাপড়ে লেগে যাবে। আমি কোনমতেই ওয়াসওয়াসা থেকে বের হতে পারবো না। কমোড সিট ধুয়ে বাথরুম সার তেই আমার 15 মিনিট বা মাঝে মাঝে আধা ঘন্টাও লেগে যায়। আমি কি করবো?

জুতা কে কি পাক ধরে নিবো? দয়া করে জানাবেন। আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে খুব ই..

1 Answer

0 votes
by (806,640 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1379 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
ইমাম নববী রাহ উক্ত হাদীসের ব্যখ্যায় লিখেন,
ﻣﻌﻨﺎﻩ ﺃﻥ ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﺇﻧﻤﺎ ﻳﻮﺳﻮﺱ ﻟﻤﻦ ﺃﻳﺲ ﻣﻦ ﺇﻏﻮﺍﺋﻪ ، ﻓﻴﻨﻜﺪ ﻋﻠﻴﻪ ﺑﺎﻟﻮﺳﻮﺳﺔ ؛ ﻟﻌﺠﺰﻩ ﻋﻦ ﺇﻏﻮﺍﺋﻪ ، ﻭﺃﻣﺎ ﺍﻟﻜﺎﻓﺮ : ﻓﺈﻧﻪ ﻳﺄﺗﻴﻪ ﻣﻦ ﺣﻴﺚ ﺷﺎﺀ ، ﻭﻻ ﻳﻘﺘﺼﺮ ﻓﻲ ﺣﻘﻪ ﻋﻠﻰ ﺍﻟﻮﺳﻮﺳﺔ ، ﺑﻞ ﻳﺘﻼﻋﺐ ﺑﻪ ﻛﻴﻒ ﺃﺭﺍﺩ ، ﻓﻌﻠﻰ ﻫﺬﺍ ﻣﻌﻨﻰ ﺍﻟﺤﺪﻳﺚ : ﺳﺒﺐ ﺍﻟﻮﺳﻮﺳﺔ : ﻣﺤﺾ ﺍﻹﻳﻤﺎﻥ ، ﺃﻭ ﺍﻟﻮﺳﻮﺳﺔ ﻋﻼﻣﺔ ﻣﺤﺾ ﺍﻹﻳﻤﺎﻥ ، ﻭﻫﺬﺍ ﺍﻟﻘﻮﻝ ﺍﺧﺘﻴﺎﺭ ﺍﻟﻘﺎﺿﻲ ﻋﻴﺎﺽ ...
অর্থাৎ শয়তান সে ব্যক্তিকেই প্ররোচনা দেয়,যাকে গোমরাহ করতে সে নিরাশ হয়ে যায়।সে কাউকে গোমরাহ করতে নিরাশ হয়ে গেলে সর্বশেষে সে মনে সন্দেহ ঢুকিয়ে দিতে চায়।
আর কাফিরের নিকট শয়তান যেকোনো থেকে যেহেতু আসতে পারে,তাই কাফিরকে প্ররোচনা দেয়ার কোনো প্রয়োজন তার থাকে না।কেননা সে যেকোনো সময় তার ইচ্ছামত কাফিরকে ব্যবহার করতে পারে।সুতরাং হাদীসের অর্থ হলো এই যে,ঈন্তরে ঈমানের দানা থাকার দরুণই শয়তান ঈমানদারদেরকে প্ররোচনা দিয়ে থাকে। এ বিষয়ে এটাই কাযী ঈয়ায রাহ এর পছন্দনীয় ব্যাখ্যা।
(আল-মিনহাজ্ব-২/১৫৪)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
আপনি ঐ মোরগ খেতে পারবেন।

(২)
আপনি সর্বশেষ পা ধৌত করে বাথরুম থেকে বের হবেন। নতুন করে এই বাথরুম বিষয়ে প্রশ্ন না করে, বরং কমেন্ট করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (145 points)
আফ ওয়ান উস্তাদ ওয়াসওয়াসা সমস্যা এর কারণে আমি বারবার প্রশ্ন করি। পা ধোয়ার পর নিচে পানিতে পা পড়লো কি পড়ল না এসব নিয়ে চিন্তা করা কি বাদ দিয়ে দিবো? নাপাকী সম্পর্কে নিশ্চিত না হলে? কারণ ওই পানি এড়ানো প্রায় অসম্ভব। জাজাকিল্লাহ খায়ের।
by (806,640 points)
জ্বী, এসব মূলত শয়তান আপনার মনের মধ্যে নিয়ে আসে।তাই এসব চিন্তা করা বাদ দিয়ে দেন।
by (145 points)
জাজাকিল্লাহ খায়ের

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 252 views
0 votes
1 answer 245 views
...