আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
498 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (-1 points)
আসসালামু আলাইকুম,

আরব-ইতিহাস থেকে জানা যায় লাইলী-মজনুর প্রেম অবৈধ ছিলো কারন সেটা বিয়ের পূর্বে ছিলো।

অনেক সময়, আলেমওলামাদের দেখা যায় আল্লাহর প্রতি ভালোবাসা বোঝাতে গিয়ে এই অবৈধ প্রেমের ঘটনা নিয়ে আসেন।

প্রশ্ন: এরকম উদাহরণ নিয়ে আসা কী ঠিক?

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মানুষের হেদায়তের জন্য কুরআনই যথেষ্ট।আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ هَـذَا الْقُرْآنَ يِهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا
এই কোরআন এমন পথ প্রদর্শন করে, যা সর্বাধিক সরল এবং সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্যে মহা পুরস্কার রয়েছে।

আল্লাহর প্রতি প্রেম বুঝানোর জন্য আল্লাহ তা'আলা  কুরআনে অনেক ঘটনা নিয়ে এসেছেন।ফেরআনের স্ত্রীর বিবি আছিয়ার কথা এনেছেন।বিভিন্ন নবীদের ইতিহাস নিয়ে এসেছেন।নাফরমানির শাস্তি স্বরূপ বিভিন্ন শাস্তির কথা বলেছেন।বিভিন্ন প্রকারের ধমকি দিয়েছেন।মোটকথা একজন কামিল ঈমানদারের দৃষ্টান্ত উপস্থাপনের জন্য কুরআন হাদীসে যা এসেছে,সেগুলোই যথেষ্ট।

সুতরাং ওয়াজ নসিহতে কুরআন হাদীসের আলোচনা না করে,বে-বুনয়াদ ও বে-আসল তথা ভিত্তিহীন কল্পকাহিনী যেমন,লাইলী-মজনুর ইতিহাস বলা কখনো উচিৎ হবে না,এবং কাম্যও হতো পারে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...