আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
376 views
in পবিত্রতা (Purity) by (81 points)
১)ঘরের মেঝেতে যদি কালো দাগ থাকে মশার কয়েলের আর তার উপর যদি নাপাক পানি পরে আর পরে যদি শুকিয়ে গিয়ে নাপাকির  কোন দাগ,গন্ধ না থাকে তাহলে কি মেঝে পাক হয়ে যাবে? নাকি কালো দাগ তুলে ফেলতে হবে একেবারে?

২)রাস্তার কাদার পানি কি নাপাক?

৩)১ দিরহামের কম পানি ভেজা হাতে লাগলে কি হাত ধুতে হবে? হাত না ধুলে কি হাত নাপাক থাকবে যেহেতু তা ১ দিরহামের কম?

1 Answer

0 votes
by (814,710 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
মেঝে তো পাক হয়ে যাবে।তবে তাতে পানি পড়লে আবার সেই ফ্লোর নাপাক হয়ে যাবে।

(২)
ইবনে আবেদীন শামী রাহ লিখেন,
(قوله: وطين شارع)طين الشوارع عفو وإن ملأ الثوب للضرورة ولو مختلطا بالعذرات وتجوز الصلاة معه.................أقول: والعفو مقيد بما إذا لم يظهر فيه أثر النجاسة كما نقله في الفتح عن التجنيس
প্রয়োজনের ধরুণ রাস্তার মাঠি ক্ষমাযোগ্য। যদিও কাপড় মাঠি দ্বারা লেপ্টে যাউক না কেন এবং যদিও সেই মাঠি নাজাসত দ্বারা মিশ্রিত হউক না কেন। এদ্ধারা নামায বিশুদ্ধ হবে। তবে যদি  নাজাসতের চিন্থ দৃশ্যমান থাকে,(এক দিরহামের বেশী হলে)তাহলে নামায বিশুদ্ধ হবে না।(রদ্দুল মুহতার-১/৪২৪)

নাজাসত সম্পর্কে জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/118

আরো বর্ণিত রয়েছে,
২. ফাতওয়ায়ে হিন্দিয়া-১/৪৩
৩. হেদায়া-১/৭৬
৪. আহসানুল ফাতওয়া-২/৮৩,১০১
৫. ফাতওয়ায়ে মাহমুদিয়া-৫/১২৮,২৭৩

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রাস্তায় জমে থাকা পানি বা কাদা পাক।তবে যদি তাতে কোনো নাজাসত দৃশ্যমান হয়, তাহলে সেই পানি/কাদা নাপাক হিসেবেই গণ্য হবে।

(৩)
হাত তো নাপাক হবে না।তবে ধৌত করে নেয়া উচিৎ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (81 points)
মেঝে আবার নাপাক হয়ে যাবে কেন পানি পরলে?  শুকিয়ে গেলে তো মেঝে পাক হয়ে যায়

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 469 views
0 votes
1 answer 560 views
0 votes
1 answer 418 views
0 votes
1 answer 360 views
0 votes
1 answer 533 views
...