আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
480 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (31 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।আমার মামাতো ভাইয়ের আগামী শনিবার বিয়ে আলহামদুলিল্লাহ।গায়ে হলুদ করবে না।কিন্তু তারা গায়ে হলুদ না করলেও আমার নানু বাসার মানুষেরা বিয়ের আগের দিনকে গায়ে হলুদ বলে।তারা গায়ে হলুদ উপলক্ষে আমার মৃত নানার নামে ছাগল জবাই করে ফাতেয়া দিবে।ফাতেয়া দিয়ে পরিবার এর মানুষ আর কিছু মিসকীনদের খাওয়াবে।এই খাওয়া কি জায়েজ হবে??আমি কি খাবারটা খেতে পারবো।????

1 Answer

0 votes
by (770,460 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


সকল মুসলিমের জন্য ‘ঈসালে সওয়াব’ জায়েয। 

কুরআন মজীদে ইরশাদ হয়েছে,

وَ الَّذِیْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَ لِاِخْوَانِنَا الَّذِیْنَ سَبَقُوْنَا بِالْاِیْمَانِ وَ لَا تَجْعَلْ فِیْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِیْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِیْمٌ۠ .

এবং (ফাই-এর সম্পদ তাদেরও প্রাপ্য আছে ) যারা তাদের (অর্থাৎ মুহাজির ও আনসারদের) পরে এসেছে। তারা বলে, হে আমাদের প্রতিপালক! ক্ষমা করুন আমাদের এবং আমাদের সেই ভাইদেরও যারা আমাদের আগে ঈমান এনেছে এবং আমাদের অন্তরে ঈমানদারদের প্রতি কোনো হিংসা-বিদ্বেষ রাখবেন না। হে আমাদের প্রতিপালক! আপনি অতি মমতাবান, পরম দয়ালু। (সূরা হাশর : ১০)

ঈসালে সওয়াবের উদ্দেশ্যে যেসব কাজ করা যায়ঃ

১
মৃতের নামে সদকা করা।
২
কুরবানী করা।
৩
মৃতের জন্য কুরআন তিলাওয়াত করা।
৪
মৃতের জন্য দুআ করা।
৫
ইস্তিগফার করা।
৬
হজ্ব করা।

ইত্যাদি পূণ্যের কাজ করে মৃত ব্যক্তির জন্য ঈসালে সওয়াব করা যায়। যা কুরআন ও হাদীসের মাধ্যমে সুষ্পষ্টরূপে প্রমাণিত।

আরো জানুনঃ 

শরীয়তের বিধান হলো কুরআন কারীম তেলাওয়াত করে বা ছদকাহ করে ঈসালে ছওয়াব করা যাবে।
(কিতাবুন নাওয়াজেল ১/৩৭৫)

বিস্তারিত জানুনঃ 
,
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
দিনক্ষন নির্দিষ্ট না করে এভাবে মাইয়্যিতের নামে ঈসালে ছওয়াবের উদ্দেশ্যে লোকদের খাওয়ানো জায়েজ।

তবে প্রশ্নে উল্লেখিত ছুরতে বিবাহের আগের দিনে এভাবে ছাগল জবাই করে খাওয়ানোর মধ্য দিয়ে লোকদের মাঝে গায়ে হলুদের খাবার এর একটি কথা চালু হতে পারে,তাই উক্ত দিন না এটির আয়োজন না করে অন্য কোনো দিন করার পরামর্শ থাকবে।
,
ঈসালে ছওয়াবের উদ্দেশ্যে তৈরী কৃত এই খাবার যদি ধনীদের জন্যেও পাকানো হয়,তাহলে আপনারা,পরিবারের লোক সকলও খেতে পারবেন।
তবে এখানে লক্ষনীয় বিষয় হলো,ধনীদের খাওয়ানোর দরুন মাইয়্যিতের ছওয়াব হবেনা।
তাই গরিবদেরই খাওয়ানোর চেষ্টা করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...