আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
481 views
in সালাত(Prayer) by (2 points)
আসসালামু আ'লাইকুম,

৪ ওয়াক্ত নামাজে তো গায়েরা মুয়াক্কাদা আর নফল কিছু রাকাআত নামাজ রয়েছে।এখন আমার প্রশ্ন হলো,এগুলো তো মুস্তাহাব,ছেড়ে দিলে গুনাহ্ নেই কিন্তু আমি যদি কোনো ওজর ছাড়া ছেড়ে না দেই,নিয়মিত পড়ার চেষ্টা করি তাহলে কি আমার এটা বাড়াবাড়ি হয়ে যাবে? কারণ শুনেছিলাম যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম অনেক সময় ওজর ছাড়াই এই রাকাআত গুলো পড়তো না তাই আমি যদি নিয়মিত করার চেষ্টা করি তাহলে এটা বাড়াবাড়ি হবে নাকি আমি বেশি ভাবছি এই নিয়ে একটু দ্বিধায় রয়েছি।আশা করি উত্তর টা জানিয়ে দিবেন ইনশাআল্লাহ্।

~জাঝাকাল্লাহ্ খইরন

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সুন্নাহ হল, যে সমস্ত আ'মল রাসূলুল্লাহ সাঃ বিনা জরুরতে তরক করেননি, সেগুলোকে বিনা জরুরতে তরক করা যাবে না। আর যে গুলোকে রাসূলুল্লাহ সাঃ জরুরত ব্যতিতও মাঝেমধ্যে তরক করেছেন, সেগুলোকে জরুরত ব্যতিত মাঝেমধ্যে তরক করা উত্তম। তবে সুন্নতে গায়রে মু'আক্কাদা আকিদা বিশ্বাস রেখে ধারাবাহিক নিয়মিত করতেও কোনো অসুবিধে নেই।

মোটকথাঃ- 
সুন্নত দুই প্রকার।যথাঃ-(১) সুন্নতে মু'আক্কাদা (২) সুন্নতে গায়রে মু'আক্কাদা।

(১)সুন্নতে মু'আক্কাদাঃ 
যা রাসূলুল্লাহ সাঃ নিয়মিত পড়েছেন ও নিয়মিত পড়ার নির্দেশ উম্মতকে দিয়েছেন। সুন্নতে মু'আক্বাদা নামায সর্বমোট ১২ রা'কাত। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/4516

(২) সুন্নতে গায়রে মু'আক্কাদাঃ
যা রাসূলুল্লাহ সাঃ নিয়মিত পড়েনন নাই এবং নিয়মিত পড়ার জন্য উম্মতকে সরাসরি বা ইশারা ইঙ্গিতে কোনো নির্দেশনাও দেন নাই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
সুন্নতে গায়রে মুয়াক্বাদা কি সাল্ফে সালেহীনের আমল থেকে নিয়মিত পড়ার প্রমাণ পাওয়া যায়? 
by (814,710 points)
জ্বী, সালফে সালেহীন যথাসম্ভব নিয়মিত পড়ার চেষ্টা করতেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...