আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
453 views
in পবিত্রতা (Purity) by (113 points)
যারা মাযূর, তারা যদি ফজরের/যোহরের ওয়াক্ত শেষ হওয়ার পরপরই ওযু করে অর্থাৎ নিষিদ্ধ ওয়াক্তে ওযু করে,সেই ওযু দিয়ে কি পরবর্তী ওয়াক্তের সালাত আদায় করতে পারবে? বা কুরআন স্পর্শ করতে পারবে? যেমন আমি ফজরের পরে নিষিদ্ধ ওয়াক্তে ওযু করলাম,তারপর নিষিদ্ধ ওয়াক্ত শেষ হলে সালাতুদ দোহা আদায় করলাম। এরূপ করা কি যাবে?

নাকি নিষিদ্ধ ওয়াক্ত শেষ হলে নতুন করে ওযু করতে হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অজুর মাধ্যমে বা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জনের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। বরং ২৪ ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে অজু বা গোসল করে নিলে, সেই অজু দ্বারা পবিত্রতা অর্জিত হয়ে যাবে।উক্ত পবিত্রতা দ্বারা যেকোনো নামায আদায় করা যাবে।

শর্ত হল, অজুর ক্ষেত্রে অজুর ফরযগুলো আদায় করা।এবং গোসলের ক্ষেত্রে গোসলের ফরযগুলো আদায় করা।

ওজুর ফরয চারটি যথাঃ-
(১)
চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
(২)
দুনু হাত কনুই সহ ধৌত করা।
(৩)
দুনু পা টাখনু সহ ধৌত করা।
(৪)
মাথার এক চতুর্তাংশ মাসেহ করা।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/6410


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 387 views
...