আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
487 views
in সালাত(Prayer) by (3 points)
আসসালামু আলাইকুম।
নামাযের ফরয,ওয়াজিব,মুস্তাহাব,মাকরুহ ও হারাম; এই ৫ ধরণের কাজের আলাদা আলাদা ৫টা লিস্ট চাচ্ছিলাম।

1 Answer

0 votes
by (808,830 points)

ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন! আপনি যা জানতে চেয়েছেন,তথা সবগুলো ফরয ওয়াজিব ইত্যাদি কে একটি লিস্টে নিয়ে আসা।
এসবের লিষ্ট করা যাবে না।হ্যা এগুলোর অর্থ ও হুকুম জেনে নিতে পারবেন। তখন আপনি নিজেই এর হুকুম নিরোপন করতে পারবেন।
1226 নং ফাতাওয়ায় আমরা পূর্বে  বলেছি
সুন্নত দুই প্রকার যথাঃ- (১)মু'আক্বাদা (২)গায়রে মু'আক্বাদা
সুন্নতে মু'আক্বাদা পালন করলে সওয়াব রয়েছে,এবং ছেড়ে দিলে অবশ্যই গোনাহ হবে।আর গায়রে মু'আক্বাদা পালন না করলে কোনো গোনাহ হবে না।আর পালন করলে মু'আক্বাদার মত নির্দিষ্ট পরিমাণ কোনো সওয়াবও নেই।তবে অবশ্যই সওয়াবের আশা রাখা যায়।

ফরযঃ যা সরাসরি কুরআন বা হাদীস থেকে অকাট্য ভাবে প্রমাণিত।যেমন নামায,রোযা ইত্যাদি
ওয়াজিব: যা কুরআন হাদীস থেকে প্রমাণিত।তবে অকাট্যভাবে নয়।যেমন জুমুআহ,ঈদ ও বিতিরের সালাত ইত্যাদি।
মুস্তাহাব:শরীয়তের দৃষ্টিত উত্তম।
হারাম:যা কুরআন হাদীস দ্বারা অকাট্যভাবে হারাম প্রমাণিত।যেমন,যিনা ব্যভিচার ইত্যাদি।

মাকরুহ দুই প্রকার
মাকরুহে তাহরিমি
কুরআন হাদীস থেকে যার হুরমত অকাট্যভাবে প্রমাণিত হয়নি।
মাকরুহে তানযিহি
শরীয়ত যাকে অপছন্দ করে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (808,830 points)
সংযোজন করা হয়েছে। জাযাকুমুল্লাহ।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...