আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
746 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আস্সালামুআলাইকুম, গত ২১ সেপ্টেরম্বের আমার হাসব্যান্ড আমাকে কিসু পারিবারিক সমস্যার জের ধরে ও আমার ৫ বছরের কন্যা সন্তানের কাস্টডি নিয়ে নিবে বলে জোর পূর্বক এক প্রকার মানসিক ভয়ে দেখিয়ে আমাকে কাজী অফিস এ নিয়ে গিয়ে সরকারি নিয়মে তালাক পেপার স্বাক্ষর করতে বাধ্য করে, আমরা বিগত ২.৫ মাস যাবৎ জগড়া করে আলাদা বাসায় অবস্থান করছি, আমার হাসব্যান্ড কোনো ভাবে এ আমার সাথে থাকবেন না বলে মত প্রকাশ করেন, আমি সেটা চাই না, কিন্তু আমি কোনোভাবে এ তাকে মানাতে সমর্থ নোই, আমার শাশুড়ি বিয়ের পর থেকে এ সব সমস্যার কারণ এবং উনি ও এইটা চান আমি বুজি, আমার পরিবাবের কেউ এই বেপারটা এখনো জানে না, আমার তালাক পাপেরস হয়ে গেছে সার্টিফিকেট সহ, আমাকে সে মুখে তালাক দেয় নাই, আমি জানতে চাই শরীয়ত মোতাবেক বেপারটা কোন অবস্থায় আছে এন্ড আমার করণীয় কি হতে পারে. জাজাকাল্লাহ খায়ের
by (814,710 points)
আপনি যেই কাগজে সাক্ষর করেছেন, সেখানে কি লিখা ছিল? বিস্তারিত জানতে চাই
by
আস্সালামুআলাইকুম, আমার পেপার এর স্ক্রিন শট শেয়ার করছি.
imagehttps://www.dropbox.com/sh/fv9ykmpez108un7/AAAAvNFtZAUUu1HTyYNIRIu8a?dl=0

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিবাহের ক্ষেত্রে শুধুমাত্র দস্তখত দ্বারা দ্বারা বিবাহ হয় না বরং মুখে ইজাব কবুল বলতে হয়।তারপরই বিয়ে সম্পাদিত হয়ে থাকে।তবে তালাকের ক্ষেত্রে মৌখিক উচ্ছারণের শর্ত নেই,বরং তালাক নামায় তালাক দিয়েছি বা তালাক হয়েছে মর্মে স্বামী দস্তখত করে নিলেই এদ্বারা তালাক হয়ে যায়। 
كُلُّ كِتَابٍ لَمْ يَكْتُبْهُ بِخَطِّهِ وَلَمْ يُمِلَّهُ بِنَفْسِهِ لَا يَقَعُ بِهِ الطَّلَاقُ إذَا لَمْ يُقِرَّ أَنَّهُ كِتَابُهُ كَذَا فِي الْمُحِيطِ (الفتاوى الهندية،1/379, المحيط البرهانى،-4/486، تاتارخانية، -3/380)
ভাবার্থ- প্রত্যেক ঐ তালাকনামা যা স্বামী লিখেনি,স্বামী অস্বীকার করলে কোনো তালাকই পতিত হবে না।


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনাদের মধ্যকার তালাক সংগঠিত হয়ে গেছে।তিন তালাক হয়ে গেছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
আপনার উল্লেখিত তালাক নাম দেখেই আমরা সিদ্ধান্ত দিয়েছি যে, তালাক হয়ে গেছে।
by (1 point)
আমার সন্তানের স্বার্থে এখন কি র কোনো করণীয় নেই?
by
সালাম, আমি আরেকটি কথা মেনশন করতে ভুলে গেসি, আমার বিয়ের পর থেকে সন্দেহ আসে আমার শাশুড়ি জাদু এর সাথে জড়িত যেটা আমার স্বামীর আচার আচরণ এ বুজা যায়, এবং সে তালাক এর ডিসিশন নেয়ার সময় আমার শাশুড়ি বেপারটি তে বাধা দেন নাই, আমার শাশুড়ি শিয়া ধর্মে বিশ্বাসী যেইটা আমি বিয়ের পর জানতে পারি 
by (814,710 points)
edited by
তালাক হয়ে গেছে।এখন কিছু করার নাই।সন্তানকে তার পিতাই লালন পালন করবে।বিনা কারণে আপনাকে তালাক দেয়ার কারণে কিয়ামতের ময়দানে কঠোর শাস্তির সম্মুখীন তাকে হতে হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...