আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
479 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (35 points)
edited by
১. ফরজ এবং সুন্নাত নামাজের সিজদায় কুরআন-হাদীস থেকে দুয়া করা যাবে?
২. নামাজে দরূদ শরীফ পড়ার পর একাধিক দুয়া মাসুরা পড়া যাবে?

৩. রুকু থেকে দাঁড়ানোর সময় সামিয়াল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলতে হয়। এরপর পড়ার জন্য হাদীসে একটা ফজিলতপূর্ণ তাসবীহ আছে (হামদান কাসিরান ত্বয়্যিবান মুবারাকান ফীহ)। কিন্তু এই তাসবীহ পড়তে গেলে দাঁড়ানো থেকে সরাসরি সিজদায় যাওয়া যায় না। মানে অতটুকু সময় পাওয়া যায় না। একটু বসে তাসবীহ পড়ে তারপর তাকবীর দিয়ে সিজদায় যেতে হয়। এভাবে ‘একটু বসা’ জায়েজ হবে কি?

৪. অনিচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করে পরে সাহু সিজদা দিতে ভুলে গেলে কি নামাজ আবার পড়তে হবে? নামাজের শেষ রাকাতে সিজদা, তাশাহহুদ, দরূদ, দুয়া মাসুরা পড়ে তারপর অতিরিক্ত আরো দুই সিজদা দিয়ে সালাম ফিরালে কি সাহু সিজদা আদায় হবে?

৫. একজন কুফরি কথা বলে, কুফরি কাজ করে (জেনারেল লাইনে পড়ার কারণে তার এসব ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান নেই। কুফরের ভয়াবহতাও সে জানে না, জানলেও হঠকারিতা করে)। আবার নিজেকে সে মুসলিম দাবী করে। এ ধরণের কারো সাথে সংসার করা যাবে? স্বামী কুফরি কথা বললে স্ত্রীর সাথে তার বিয়ে থাকবে?

এসব ক্ষেত্রে কি করণীয়? একসাথে সংসার করা নাকি সতর্কতাস্বরূপ আলাদা হয়ে যাওয়া?

৬.মহিলারা একাকী নামাজ পড়ার সময় আযান দিতে পারবে? দিলে সওয়াব হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ফরজ এবং সুন্নাত নামাজের সিজদায় কুরআন-হাদীস থেকে দুয়া করা যাবে কি? 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/185

(২)শেষ বৈঠকে নামাজে দরূদ শরীফ পড়ার পর একাধিক দুয়া মাসুরা পড়া যাবে।

(৩) রুকু থেকে দাঁড়ানোর সময় "সামিয়াল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ" বলতে হয়। এরপর পড়ার জন্য হাদীসে একটা ফজিলতপূর্ণ তাসবীহ আছে (হামদান কাসিরান ত্বয়্যিবান মুবারাকান ফীহ)। এই তাসবীহ পড়তে গেলে কিছুটা সময় লাগবে। সে জন্য প্রয়োজনে কিছুটা দাঁড়িয়ে পড়া যাবে। এতে কোনো সমস্যা হবে না।

(৪) অনিচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করে পরে সাহু সিজদা দিতে ভুলে গেলে, নামাজকে আবার পড়তে হবে? নামাজের শেষ রাকাতে সিজদা, তাশাহহুদ, দরূদ, দুয়া মাসুরা পড়ে তারপর অতিরিক্ত আরো দুই সিজদা দিয়ে সালাম ফিরালে কি সাহু সিজদা আদায় হবে?

ফুকাহায়ে কেরামদের ইবারতের সারাংশ হল, যদি কেউ সাহু সিজদা দিতে ভুলে যায়, তাহলে ওয়াজিব সাহু সিজদা তরক করার কারণে সে গোনাহগার হবে। সাহু সিজদার অত্যাবশ্যকীয়তা তখনই থাকবে যখন ওয়াক্ত সাহু সিজদার উপযোগী থাকবে। এমনকি যদি কারো উপর ফজরের নামাযের সাহু সিজদা থাকে, এবং সে সাহু সিজদা না দেয়, এমতাবস্থায় সূর্যোদয় হয়, তাহলে তখন সাহু সিজদার ওজুব রহিত হয়ে যাবে। ঠিক তেমনিভাবে প্রত্যেক ঐ সমস্ত জিনিষ যা নামাযের প্রতিবন্ধক, যেমন কথা বলা,মসজিদ থেকে বের হয়ে যাওয়া,ওয়াক্ত চলে যাওয়া, ইত্যাদি দ্বারা সাহু সিজদা ওজুব রহিত হয়ে যাবে। (বাহরুর রায়েক-২/৯৯)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/897

৫. একজন কুফরি কথা বলে, কুফরি কাজ করে (জেনারেল লাইনে পড়ার কারণে তার এসব ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান নেই। কুফরের ভয়াবহতাও সে জানে না, জানলেও হঠকারিতা করে)। আবার নিজেকে সে মুসলিম বলে দাবী করে।

কোন কোন কথা ঈমান বিধ্বংসী সেটা কোনো আলেমের কাছে উল্লেখ করে জেনে নিতে হবে যে, আসলেই কি সেগুলো কুফরি। যদি কুফরি হয়ে থাকে, এবং সে তাওবাহ না করে, তাহলে এমন ব্যক্তির সাথে সংসার করা যাবে না। 

(৬)মহিলাদের জন্য আজান দেওয়া সুন্নত নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 431 views
0 votes
1 answer 442 views
+1 vote
1 answer 797 views
...