আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
21,166 views
in পবিত্রতা (Purity) by (63 points)
যেহেতু, মেয়েদের ছেলেদের মত বীর্য বের হয় না, সেহেতু মেয়েদের বীর্য বের হওয়ার, শরীয়তে কি নিদর্শন বর্নিত হয়েছে?
স্বামী তার হাত দিয়ে হস্তমৈথুন করে দেওয়ার সময়, বীর্য বের হলে স্ত্রীর গোসল ফরয হবে। কখন বুঝব যে বীর্য বের হল।

অর্গ্যাজম এর ফিলিংস হওয়াকে কি বীর্য বের হওয়া এবং গোসল ফরয ধরা যেতে পারে?

নাকি কোনটা?

1 Answer

+1 vote
by (808,290 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম
জবাবঃ-
নারীদের বীর্য রয়েছে কি না সেটা নিয়ে ডাক্তাদের মধ্যে মাতবিরোধ রয়েছে।ফুকাহায়ে কেরাম বলেন, নারীদেরও বীর্য রয়েছে,

وَمَنِيُّ الْمَرْأَةِ رَقِيقٌ أَصْفَرُ وَالْمَذْيُ رَقِيقٌ يَضْرِبُ إلَى الْبَيَاضِ يَبْدُو خُرُوجُهُ عِنْدَ الْمُلَاعَبَةِ مَعَ أَهْلِهِ بِالشَّهْوَةِ وَيُقَابِلُهُ مِنْ الْمَرْأَةِ الْقَذْيُ، وَالْوَدْيُ بَوْلٌ غَلِيظٌ وَقِيلَ مَاءٌ يَخْرُجُ بَعْدَ الِاغْتِسَالِ مِنْ الْجِمَاعِ وَبَعْدَ الْبَوْلِ. كَذَا فِي التَّبْيِينِ.
মহিলার বীর্য পাতলা,হলুদ বর্ণাটের হয়,এবং নারীদের মযি পাতলা সাদা বর্ণাটের হয়, মযি সহবাসের সূচনায় পুরুষের লিঙ্গ থেকে বের হয়।সহবাসের সূচনায় মহিলার যোনীপথ থেকে যে পিচ্ছিল পদার্থ বের হয়,সেটার নাম কাযি।ওদি হল,গাঢ় প্রস্রাব কেউ কেউ বলেন,ঐ পানি যা সহবাস পরবর্তী গোসলের পর লিঙ্গ থেকে বের হয়,এবং প্রস্রাবের পর বের হয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১০)


যাই হোক নারীর যোনিমুখের দু’পাশে বিশেষ গ্রনথি আছে । কামোত্তেজনার সময় এই গ্রনথি থেকে এক রকম তরল রস নির্গত হয়,যা কিনা সারা যোনি- মুখকে ভিজিয়ে পিচ্ছিল করে দেয় যাকে ফিকহের পরিভাষায় কাযি বলে।এবং পরে হলুদ বর্ণাটের কিছু  পদার্থ বের হয়,যাকে নারীদের বীর্য বলে।যদি হস্তমৈথুনের  সময় ঐ হলুদ বর্ণাটের পিচ্ছিল তরল পদার্থ বের হয়,তাহলেই গোসল ফরয হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (63 points)
জাযাকাল্লাহু খাইরন

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...