আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1,426 views
in সালাত(Prayer) by (21 points)
আসসালামু আলাইকা সম্মানিত উস্তায,

কোন কারণবশত বিতরের সালাত কাজা হয়ে গেলে তা কাজা আদায়ের নিয়ম কি?

শুনেছিলাম, সালাফী বা হাম্বলী মাজহাবে বিতর সালাতের বিজোড় রাকয়াতগুলো কাজা আদায় করার সময় জোড় করে পড়ার হুকুম দিয়েছে। মানে কাজা আদায় করলে ১ রাকয়াত বিতর ২ রাকয়াত পড়তে হবে, ৩ রাকয়াত বিতর ৪ রাকয়াত পড়তে হবে এমন...। হানাফী ফিকহে এব্যাপারে কি মত এসছে? আমি নিরপেক্ষভাবে  সহিহটা জানতে চাচ্ছিলাম উস্তাজ।

আর কাজা আদায় করলে কি দুয়া কুনুত পড়া লাগবে? কোন রাকয়াতে পড়তে হবে?

জাযাকাল্লাহু খাইর।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিহি তা'আলা

সমাধানঃ-
বিতিরের কাযা রয়েছে।
যেভাবে তাকে তার ওয়াক্তে আদায় করতে হয় সেভাবে তার কাযা পড়তে হবে।এক্ষেত্রে হানাফি মাযহাব মত আদ্বা এবং কাযার মধ্যে কোনো পার্থক্য নাই।
ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-৭/৩৬৬

বিতিরের ক্বাযা সম্পর্কে রদ্দুল মুহতার গ্রন্থে বর্ণিত রয়েছে,

وَكَذَا حُكْمُ الْوِتْرِ) لِأَنَّهُ فَرْضٌ عَمَلِيٌّ عِنْدَهُ خِلَافًا لَهُمَا

এ সম্পর্কে ইমাম আবু হানিফা রাহ এর কথা হ্যা অবশ্যই জরুরী। কেননা তা ফরযে আ'মলী।

এবং সাহেবাইন রাহ এর মতে ফরযে আ'মলী।

রদ্দুল মুহতার-২/৭৩

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 428 views
0 votes
1 answer 966 views
...