আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
397 views
in সালাত(Prayer) by (18 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ। মুহতারাম, আমার প্রশ্ন-

১) বিতির নামাজ রাতের শেষ নামাজ পড়ার কথা হাদীসে আছে।আবার সফিউল বিতিরও সুন্নাহ নামাজ ও বিতির পরে পড়ার নিয়ম হিসেবে জানা গেলো। সফিউল বিতির নামাজ এখন আমার বেশীরভাগই পড়া হয় না। এখন আমি উক্ত ২ নামাজের সমন্বয় কিভাবে করতে পারি?

২) সুতরা হিসেবে জায়নামাজের আগে কোন ছোট টোল,চেয়ার,মোরা বা অনুরুপ কিছু ব্যবহার করা যায়?

৩) কাউকে কুরআন শিক্ষা দেয়ার ক্ষেত্রে সম্মানী যথাযথভাবে আদায় করা নিয়ে কথা বলা যায়? নাকি যা বলে তাতে রাজী হতে হয়? আগে এই বিষয়ে নিজে থেকে কিছু বলা পছন্দ করতাম না। কিন্তু এখন অনেক কম বলে দেখে বলা হয়ে যায়।
আর কুরআন শিখানোর বিনিময়ে কিছু সম্মানী হিসেবে পাওয়ার চিন্তা/আশা থাকা কি গুনাহ হবে? মূলত কাউকে কুরআন শিখানোতে আখিরাত উদ্দেশ্য থাকলেও অনেক সময় প্রয়োজন পূরণার্থে কিছু পাওয়ার বিষয়টাও মাথায় ঘুরে। এতে কি গুনাহ হবে?  নাকি এটা ওয়াসওয়াসা?
( উল্লেখ্য আমার ওয়াসওয়াসার সমস্যা আছে) একটু বিস্তারিত বলবেন হুজুর।

1 Answer

0 votes
by (770,460 points)
edited by
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


হাদীস শরীফে এসেছেঃ 

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا; عَنِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَالَ: «اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا». مُتَّفَقٌ عَلَيْهِ

আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিতরকে তোমাদের রাতের শেষ সালাত করবে।
(বুখারী ৪৭২, ৯৯৮ মুসলিম ৭৪৯, ৭৫০, নাসায়ী ১৬৬৬, ১৬৬৭, আবূ দাউদ ১২৯৫, ১৩২৬, ১৪২১, ইবনু মাজাহ ১১৭৪ , ১১৭৫, আহমাদ ৪৫৫৭, ৪৮৩২, ৪৮৬৩, মুয়াত্তা মালিক ২৬৯, ২৭৫, দারেমী ১৪৫৮)

এই হাদীসে বিতরকে রাতের শেষ সালাত হিসেবে আদায় করতে বলা হয়েছে।
তবে তারপর কোনো নামাজ পড়কে সেটি আদায়ই হবেনা,বিষয়টি এমন নহে।
এর পরেও নফল,কাজা ইত্যাদি নামাজ আদায় করা যাবে।
সমস্যা নেই।   

রাসুল সাঃ থেকে বিতরের পর নফল পড়ার প্রমান রয়েছে।
হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها : أَنَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم كَانَ يُوتِرُ بِتِسْعِ رَكَعَاتٍ، ثُمَّ أَوْتَرَ بِسَبْعِ رَكَعَاتٍ، وَرَكَعَ رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ بَعْدَ الْوِتْرِ يَقْرَأُ فِيهِمَا، فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَرَكَعَ ثُمَّ سَجَد

‘আয়িশাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর সলাত নয় রাক‘আত আদায় করতেন। পরবর্তীতে (শেষ বয়সের দিকে) তিনি সাত রাক‘আত বিতর সলাত আদায় করেন এবং বিতরের পর বসাবস্থায় দু’ রাক‘আত সলাত আদায় করেছেন। তাতে ক্বিরাআত পাঠ করেছেন এবং রুকূ‘র সময় দাঁড়িয়ে রুকূ‘ করেছেন, অতঃপর সাজদাহ্ করেছেন।
(আবু দাউদ ১৩৫১.নাসায়ী (অধ্যায় : ক্বিয়ামুল লাইল, অনুঃ নয় রাক‘আত বিতর পড়ার নিয়ম, হাঃ ১৭২১)।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
বিতর নামাজের পর আপনি দুই রাকাত আদায় করতে পারবেন,সমস্যা নেই।

(০২)
হ্যাঁ, ব্যবহার করা যাবে।

(০৩)
কাউকে কুরআন শিক্ষা দেয়ার ক্ষেত্রে সম্মানী যথাযথভাবে আদায় করা নিয়ে কথা বলা যায়।

কুরআন শিখানোর বিনিময়ে কিছু সম্মানী হিসেবে পাওয়ার চিন্তা/আশা থাকা গুনাহ হবেনা।
কেননা এটি জায়েজ।

বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 299 views
0 votes
1 answer 409 views
0 votes
1 answer 347 views
+1 vote
1 answer 422 views
...