আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
558 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (48 points)
edited by
আসসালামু আলাইকুম হুজুর।

১.হাসবেন্ড যদি বলে তুমার যা মন চাই তাই করো যেভাবে ভাল লাগে অইভাবেই থাকো।এর দারা যদি তালাকের  অধিকার  দেই তাইলে কি তা সাময়িক অধিকার  দেওয়া হবে?যা করার বৈঠক এই করতে  হবে পরে বললে তা গ্রহণ যোগ্য  না তাইত হুজুর? আর সাভাবিক কাজ যেমন খাওয়া ঘুমানো (বউ একা খাওয়া  বা ঘুমানো বুজানো হয়েছে) তার পর আর  বৈঠক থাকবে না তাইত।উল্লেখ্য হাসবেন্ড  দূরে থাকে।


২.হুজুর  হাসবেন্ড  বলসে তুমি ডিভোর্স দিয়া দিও বা ছাইড়া  দিও এ কথা যদি হাসবেন্ড  তালাক নেওয়ার নিয়তে না বলে তাইলেও কি সাময়িক  অধিকার  দেওয়া হবে??

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
التَّفْوِيضُ الْمُعَلَّقُ بِشَرْطٍ إمَّا أَنْ يَكُونَ مُطْلَقًا عَنْ الْوَقْتِ وَإِمَّا أَنْ يَكُونَ مُوَقَّتًا فَإِنْ كَانَ مُطْلَقًا بِأَنْ قَالَ إذَا قَدِمَ فُلَانٌ فَأَمْرُك بِيَدِك فَقَدِمَ فُلَانٌ فَأَمْرُهَا بِيَدِهَا إذَا عَلِمَتْ فِي مَجْلِسِهَا الَّذِي قَدِمَ فِيهِ
তাফবীযে তালাক হয়তো কোনো সময়ের সাথে নির্দিষ্টি থাকবে না, অথবা সময়ের সাথে নির্দিষ্ট থাকবে।যদি কোনো সময়ের সাথে নির্দিষ্ট না থাকে, যেমন কেউ বলল, যখন ঐ ব্যক্তি আসবে, তখন তোমার বিষয়(তাফবীযে তালাক) তোমার হাতে ন্যস্ত থাকবে, যেদিন ঐ ব্যক্তি আসবে, সেদিন স্ত্রী তালাকের অধিকারপ্রাপ্ত হবে। যে মজলিসের মধ্যে ঐ ব্যক্তি আসবে, সেই মজলিসে স্ত্রী তালাক-কে গ্রহণ করতে পারবে।মজলিস শেষ হওয়ার পর আর পারবে না।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৯৬)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) হাজবেন্ড যদি বলে তোমার মন যা চায়, তুমি তাই করো, যেভাবে ভাল লাগে ঐভাবেই থাকো। এর দ্বারা যদি তালাকের  অধিকার দেওয়া হয়, তাহলে তা সাময়িক অধিকার হিসেবে বিবেচিত হবে। যা করার বৈঠকেই করতে হবে, বৈঠক শেষ হওয়ার পর বললে তা গ্রহণযোগ্য  হবেনা। 

স্বাভাবিক কাজ যেমন, খাওয়া, ঘুমানো (বউ একা খাওয়া  বা ঘুমানো বুজানো হয়েছে) মজলিস খতম হয়ে যায়।

(২) হাজবেন্ড বলছে, তুমি ডিভোর্স দিয়া দিও বা ছাইড়া  দেও, এ কথা যদি হাজবেন্ড তালাক নেওয়ার নিয়তে না বলে, তাহলেও সাময়িক অধিকার দেওয়া হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,290 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...