আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
478 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (44 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।

১| পাঞ্জাবি/জুব্বাতে অনেক সময় দেখা যায় এমব্রয়ডারি করে আরবি হরফ লেখা থাকে। প্যাচানো ক্যালিগ্রাফি করে লেখা অনেকটা কুরআনের আয়াতের মতো দেখতে লাগে। এরকম পোশাক পড়া জায়েয হবে কিনা যেহেতু এই পোশাক পড়ে বাথরুমে যাওয়া হবে।


২| মেয়েদের কিছু কাপড় পাওয়া যায় যেগুলোতে বিভিন্ন পশুর গায়ের চামড়ার ডিজাইনের প্রিন্ট থাকে। যেমন টাইগার প্রিন্ট,জেব্রা প্রিন্ট ইত্যাদি।  এরকম কাপড়ের পোশাক পড়া একজন মু'মিন ব্যাক্তির কি  উচিৎ হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আলহামদুলিল্লাহ!

(১)পাঞ্জাবি/জুব্বাতে যদি এমব্রয়ডারি করে আরবি হরফ লেখা থাকে। প্যাচানো ক্যালিগ্রাফি করে লেখা থাকে, অনেকটা কুরআনের আয়াতের মতো দেখতে লাগে,কিন্তু তা কুরআনের আয়াত নয়,। এরকম পোশাক পরিধান করা জায়েয হলেও পরিধান না করাই উচিৎ। তবে যদি ক্যালিগ্রাফি করে লিখা না থাকে, এবং কুরআনের কোনো আয়াত বা হাদীসের কোনো অংশ না হয়, তাহলে তা জায়েযই হবে।

(২) মেয়েদের কিছু কাপড় পাওয়া যায়, যেগুলোতে বিভিন্ন পশুর গায়ের চামড়ার ডিজাইনের প্রিন্ট থাকে। যেমন টাইগার প্রিন্ট,জেব্রা প্রিন্ট ইত্যাদি।  এরকম কাপড়ের পোশাক পড়া জায়েয।বেশ চমকানো হলে পরিধান না করাই উত্তম। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...