আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
593 views
in সাওম (Fasting) by (53 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

মুহতারাম,

১) রোযাবস্থায় ঠোঁটের চামড়া গিলে ফেললে রোযার কোনো ক্ষতি হবে কী?

২) রোযাবস্থায় রোযার কথা স্মরণ না থাকাতে কুলি করার সময় বা গরগরা করে কুলি করার সময় যদি সামান্য পরিমাণ পানি গলার মধ্যে প্রবেশ করে তাহলে কি রোযা ভেঙ্গে যাবে?

৩) ফরয এবং সুন্নত নামাযে দরূদে ইব্রাহিম এর জায়গায় অন্য কোন দরূদ শরীফ পড়লে কি তা সুন্নাহসম্মত এবং জায়েয হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
রোযাবস্থায় ঠোঁটের চামড়া গিলে ফেললে রোযার কোনো ক্ষতি হবে না।

(২)
وَالْمُبَالَغَةُ فِيهِمَا سُنَّةٌ أَيْضًا. كَذَا فِي الْكَافِي وَشَرْحِ الطَّحَاوِيِّ إلَّا أَنْ يَكُونَ صَائِمًا. كَذَا فِي التَّتَارْخَانِيَّة 
ভালভাবে গড়গড়া করে কুলি করা, ও ভালভাবে নাকে পানি পৌঁছানো সুন্নত।তবে রোযাদারদের জন্য সুন্নত নয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৮)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8222

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রোযার কথা স্মরণ না থাকাবস্থায় কুলি করার সময় বা গড়গড়া করে কুলি করার সময় যদি সামান্য পরিমাণ পানি গলার মধ্যে প্রবেশ করে নেয়, তাহলে রোযা ভঙ্গ হবে না।

(৩)
নামাযে দুরুদে ইবরাহিমি সুন্নত। যদি নামাযে দরূদে ইব্রাহিম এর জায়গায় অন্য কোন দরূদ শরীফ পড়া হয়, তাহলে সেটা  সুন্নাতের খেলাফ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
পূনরায় সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (53 points)
হযরত, আমার জানামতে, রোযার কথা ভুলে গিয়ে পানাহার করলেও রোজা ভাঙ্গে না। তাহলে রোজার কথা ভুলে গিয়ে কুলি করার সময় গলায় পানি প্রবেশ করলে রোজা ভাঙবে কেন?
by (814,710 points)
জ্বী, জবাব আবার পড়েন

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...