আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
371 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
আমি ২য় বর্ষে অধ্যয়নরত একজন মেডিকেল ছাত্র,, গত দুইমাস আগে আমার ক্লাসমেটের সাথে আমার বিয়ের কথাবার্তা হয় পারিবারিকভাবে আলহামদুলিল্লাহ,, পাত্রী আলহামদুলিল্লাহ খুবই দ্বীনদার এবং পরিবার তাবলীগওয়ালা,যেহেতু আমি নিজেও তাবলীগওয়ালা সুতরাং আমি এই সম্বন্ধে খুবই খুশি হয়,,ক্যাম্পাসে ফিরে যাওয়ার পর যেহেতু আমরা দুজনেই একই ক্লাসে পড়ি এজন্য সে আমার জন্য বড় ফিতনার কারণ হয়ে দাঁড়ায়! এবার ছুটিতে বাড়ি আসার পর পাত্রীর বাড়ি থেকে আমাকে ফাইনালি দেখতে আসে এবং আমাকে খুবই পছন্দ করেন,,পাত্রীপক্ষ চাচ্ছে খুব দ্রুত বিয়ে পড়িয়ে নিতে,,কিন্তু আমার আব্বা আম্মা বড়বোন এই বিয়েতে খুব একটা রাজি না,, যদিও উনাদের পছন্দেই সবকিছু হয়েছে কিন্তু এখন এসে উনাদের মনে হচ্ছে যে,আমি এখনো স্টুডেন্ট, পড়াশোনা অনেক বাকি,,আমার এখনি বিয়ে দেয়া সমুচিত সিদ্ধান্ত না,,পাত্রীপক্ষের সবাই আমাকে আমার বেকার অবস্থা সত্ত্বেও মেনে নিতে প্রস্তুত,আমার পড়াশোনা শেষ হওয়া পূর্ব অবধি মেয়ের খরচাদি বহন করতেও প্রস্তুত; কিন্তু আমাদের পরিবার আত্মসম্মানের ভয়ে খরচ নিতে প্রস্তুত না।আমার পরিবারের সবাই আমাকে ক্রমাগত মানসিকভাবে নিরুৎসাহিত করতেছে এবং একরকম কোণঠাসা অবস্থায় আমি দিন যাপন করছি! ইস্তেখারা দুইবার করেছি,কিন্তু এখনো আমি দ্বিধায় আছি,তবে ইস্তেখারার ফলাফল পজিটিভ মনে হয়ছে কখনো কখনো!

এমতাবস্থায়,, পাত্রী আলহামদুলিল্লাহ আমার খুবই পছন্দ এবং আমার সহপাঠী,, আল্লাহর কাছে আমি যেমন স্ত্রী এবং শ্বশুরালয় চেয়েছি উনারা ঠিক তেমনি! আমাদের দুজনের মধ্যে হারাম সম্পর্ক নেয়,কিন্তু আমাকেও তার ভীষণ পছন্দ এটা জানতে পেরেছি! এই বিয়েটা ভেঙে গেলে আমি অত্যন্ত কষ্ট পাবো,,প্লাস আমার আব্বা মারা গেলে আমাকে দায়িত্ব নিয়ে বিয়ে করাবে এরকম অভিভাবক আমার নেয়।
অপরদিকে, যেহেতু মেডিকেল পড়াশোনা অনেক কঠিন,এজন্য পড়াশোনা অবস্থায় কামায়রুজি আমার পক্ষে অসম্ভব, পরিবারের পক্ষ থেকে বিয়ের ব্যাপারে নেতিবাচক ফিডব্যাক এবং ভবিষ্যৎ স্ত্রীর হক আদায়ে অসমর্থ হওয়ার ভয়ে আমার এই ব্যাপারে এগিয়ে যেতেও ভয় লাগছে,,কালকের মধ্যে আমাকে মতামত দিতে হবে,,যদি এই মেয়েটিকে এখন বিয়ে না করি তাহলে পাত্রীপক্ষ ক্যানসেল করে দিবেন,, আমি অত্যন্ত সন্দিহান বিষয়টিতে,, উল্লেখ্য, আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা মোটামুটি স্বচ্ছল আলহামদুলিল্লাহ,, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিকনির্দেশনা প্রদান করুন।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হাদীসে বিয়ের জন্য দ্বীনদ্বার মহিলাকে খুজতে পরামর্শ দেয়া হয়েছে। যেমন,রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا ، وَلِحَسَبِهَا ، وَلِجَمَالِهَا ، وَلِدِينِهَا ، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ)
চারটি জিনিস দেখে মহিলাকে সাধারণত বিয়ে করা হয়,(১)সম্পদ(২)বংশ(৩)সুন্দর্য্য (৪)দ্বীনদারী।
কিন্তু তুমি দ্বীনদারীত্বকে অগ্রাধিকার দাও।{যদি তা না করো তবে তুমি ক্ষতিগ্রস্ত হবে(تَرِبَتْ يَدَاكَ এর অনেক ব্যাখার একটি ব্যাখা)}(সহীহ বুখারী-৪৮০২সহীহ মুসলিম-১৪৬৬) এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/18

সমস্ত মাখলুকাতের রিযিকের দায়িত্ব রাব্বুল আ'লামিন নিজ দায়িত্বে নিয়ে অত্যান্ত স্পষ্টভাবে ঘোষনা দেন যে,
وَمَا مِن دَآبَّةٍ فِي الأَرْضِ إِلاَّ عَلَى اللّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُّبِينٍ
আর পৃথিবীতে কোন বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে।(সূরা হুদ-০৬)

অন্য এক আয়াতে আল্লাহ বলেন,
ﻭَﺇِﻥ ﻣِّﻦ ﺷَﻲْﺀٍ ﺇِﻻَّ ﻋِﻨﺪَﻧَﺎ ﺧَﺰَﺍﺋِﻨُﻪُ ﻭَﻣَﺎ ﻧُﻨَﺰِّﻟُﻪُ ﺇِﻻَّ ﺑِﻘَﺪَﺭٍ ﻣَّﻌْﻠُﻮﻡٍ
আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার রয়েছে। আমি নির্দিষ্ট পরিমানেই তা অবতরণ করি।(সূরা হিজর-২১)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1907

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি অতিসত্বর বিয়ে করে নেন। আপনি যখনই আমাদের ফাতাওয়ায় পড়বেন,তখনই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিবেন।রিযিকের ভয় করবেন না।দেখবেন, আল্লাহ কোনো না কোনো রাস্তা রিযিকের জন্য খুলে দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...