আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
501 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (56 points)
আসসালামু আলাইকুম
১. আমরা যখন ভালো কোনো কাজের নিয়ত করি তখন শয়তান কি করে আমাদের ভুলিয়ে দেয়? শয়তান তো আমাদের মনের খবর, নিয়তের খবর জানে না? ধরুন কাউকে দান করবো নিয়ত করলাম বা কোনো ওয়াজে যাবো মনে মনে নিয়ত করলাম কিন্তু পরে ভুলে যাই। শয়তান তো মনের খবর জানে না তাহলে এটা কি করে হয়?

২. হতাশ হলে কি ঈমান নষ্ট হয়ে যায়? কারন আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে কাফিররাই নিরাশ হয়! হতাশা থেকে মুক্ত হয়ে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখার উপায় কি?

৩. অনেক আলিম বলেছেন গুনাহ করলে স্মৃতি শক্তি কমে যায়। কিন্তু গুনাহ না করলেও তো স্মৃতি শক্তি বৃদ্ধি পায় না যেমন আছে তেমন ই থাকে। তাহলে স্মৃতি শক্তি বৃদ্ধির কি কোনো উপায় আছে?

৪. ইবনুল আরাবির ওহদাতুল ওজুদ সম্পর্কে জানতে চাই এটা কি কুফুরী মতবাদ?

৫. যদি এমন পরিস্থিতি হয় আশেপাশে সব মসজিদেরই ইমামের কেরাত ভুল তাহলে কি করবে? একা একা পড়েও মনে তৃপ্তি পাওয়া যায় না।

৬. যেখানে এক আলিফ মাদ সেখানে ইমাম মাদ না করেও হরকতের মত দ্রুত পড়ে যায় এক্ষেত্রে লোকমা দেওয়া যাবে কি না? যদি লোকমা দিলে ইমাম লোকমা না নেয় তাহলে নামাজ হবে কিনা?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
শয়তান মনের মধ্যে এমন প্ররোচনা দিয়ে থাকে, যা অনেক্ষণ এমনকি অনেক দিন পর্যন্ত কার্যক্ষম থাকে।

(২)
সর্বদাই মনের মধ্যে আল্লাহর রহমত বরকতের তামান্না রাখা।

(৩)
অতীতের গোনাহের কারণে স্মৃতি শক্তি লোপ পাচ্ছে, পরিপূর্ণভাবে গোনাহ মাফ করিয়ে নিতে পারলে অবশ্যই স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে।

(৪)
না, কুফরি নয়।

(৫)
বাসার সবাইকে নিয়ে নামায পড়বেন।নতুবা নিজে কোথাও ইমাম নিযুক্ত হয়ে যেতে পারেন।

(৬)
তাজবীদ মুস্তাহাব। এগুলো তরক হলে নামাযে কোনো সমস্যা হবে না। সুতরাং তিন আলিফের জায়গা এক আলিফ পড়লে এতেকরে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
২. হতাশ হলে কি ঈমান নষ্ট হয়?  এটার উত্তর পেলাম না। কারন আল্লাহ বলেন, কাফিররাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়।
৩. অতীততের গোনাহের কারনে স্মৃতি শক্তি বৃদ্ধি পাচ্ছে কথাটা বুঝলাম না! গোনাহের কারনে স্মৃতি শক্তি বৃদ্ধি পায়? 
৬. আমি উত্তর পাইনি হুজুর। আমি বলেছি যেখানে এক আলিফ মাদ সেখানে মাদ না করে হরকতের মত দ্রুত পড়ে গেলে অর্থের পরিবর্তন হবে না? কারন দ্রুত পড়ার মানে হলো একটি ইয়া অথবা ওয়াও না পড়া। একটি হরফ বাদ যাচ্ছে। তো এখানে লোকমা দেওয়া জায়েজ কিনা?
by (814,710 points)
মাদ না করলে লোকমা দেয়া যাবে না।এদ্বারা অর্থের বিকৃতি হবে না।
by (814,710 points)
হতাশ হওয়া যাবে না।তবে হতাশ হলে ঈমানে কোনো সমস্যা হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...