আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
583 views
in পবিত্রতা (Purity) by (51 points)
edited by

১/ নাপাক টাইলসের ফ্লোর পাক করার জন্য  কয়বার ধুতে হবে কাপড় দিয়ে?  

২/ কেই যদি একটা নাপাক জায়গায় জায়নামায বিছিয়ে তারপর যদি নামায পড়ার পর দেখে যে জায়নামাযের নিচের ফ্লোরটা ঘেমে ভিযে গেছে হালকা গেছে তাহলে কি তার  নামায হবে?  

৩/ কারও যদি অতিরিক্ত বায়ুর সমস্যা থাকে তাহলে কি সে চেয়ারে বসে নামায পড়তে পারবে?

৪/ কেউ যদি একটা নাপাক জায়নামাযের উপর পাক জায়নামাজ বিছিয়ে নামায় পড়ে তাহলে কি নামায হবে? 

৫/ এক্ষেত্রে সেই নাপাক জায়নামাযের নিচের ফ্লোর ঘেমে হালকা ভিজা থাকা অবস্থায় সেই নাপাক জায়নামাযের উপর পাক জায়নামায বিছিয়ে নামায পড়লে নামায হবে?

৬/ কারও যদি নামাযে খুব বেশি বায়ু আসে কিন্তু সারাদিন তেমন একটা বায়ূ নির্গত বা আসে না  তাহলে তার করনীয় কি নামাযে বায়ু বের হওয়ার সন্দেহ হলে? মনে হয় যে সত্যিই বের হয়েছে বায়ু

৭/ রমাদ্বনে তো শয়তান নেই তাহলে  ওয়াসওয়াসা কে দেয়  রমাদ্বনে?

৮/ সন্দেহের কারণে সতর্কতামূলক যে সাহু সেজদা দেওয়া হয় তার নিয়ম বিস্তারিত জানতে চাচ্ছি,, 

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নাপাক টাইলসের ফ্লোর পাক করার জন্য তিনবার ধৌত করতে হবে।
(২)
وَكَذَا لَوْ لَفَّ الثَّوْبَ النَّجَسَ فِي ثَوْبٍ طَاهِرٍ وَالنَّجَسُ رَطْبٌ مُبْتَلٌّ وَظَهَرَتْ نَدْوَتُهُ فِي الثَّوْبِ الطَّاهِرِ لَكِنْ لَمْ يَصِرْ بِحَالٍ لَوْ عُصِرَ يَسِيلُ مِنْهُ شَيْءٌ مُتَقَاطِرٌ لَا يَصِيرُ نَجَسًا. اهـ
যদি ভিজা নাজাসত সম্ভলিত কাপড়কে পবিত্র কাপড়ের সাথে লেপ্টিয়ে দেয়া হয় বা ভাজ করা হয়,এবং শুকনা কাপড়ে নাজাসতের চিহ্ন পরিলক্ষিত হয়,যদি শুকনো কাপড় এমন পর্যায়ে পৌছে না যে,তাকে চিপানো হলে, তা থেকে কিছু বের হবে,তাহলে এমতাবস্থায় উক্ত কাপড় নাপাক হবে না।(আল-বাহরুর রায়েক-১/২৪৪)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/7947

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কেই যদি একটা নাপাক জায়গায় জায়নামায বিছিয়ে নামায পড়ে নেয়। নামায পড়ার পর যদি দেখে যে, জায়নামাযের নিচের ফ্লোরটা ঘেমে হালকা ভিজে গেছে, তাহলে এতে তার নামায হবে। 

(৩) কারও যদি অতিরিক্ত বায়ুর সমস্যা থাকে, তাহলে সে চেয়ারে বসে নামায পড়তে পারবে।

(৪) কেউ যদি একটা নাপাক জায়নামাযের উপর পাক জায়নামাজ বিছিয়ে নামায় পড়ে নেয়, তাহলে নামায বিশুদ্ধ হবে।

(৫) এক্ষেত্রে সেই নাপাক জায়নামাযের নিচের ফ্লোর ঘেমে হালকা ভিজা থাকা অবস্থায় সেই নাপাক জায়নামাযের উপর পাক জায়নামায বিছিয়ে নামায পড়লেও নামায হবে।

(৬) কারও যদি নামাযে খুব বেশি বায়ু আসে কিন্তু সারাদিন তেমন একটা বায়ূ নির্গত বা আসে না,  তাহলে তার করনীয় হল, যতক্ষণ না নিশ্চিত হবে যে, তার বায়ূ নির্গত হয়েছে, এর পূর্ব পর্যন্ত নামাযকে চালিয়ে যাবে।

(৭)রমজানে শয়তান নেই , কিন্তু রমজানের পূর্বে শয়তান যেই প্ররোচনা দিয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে সেই প্ররোচনা কাজ করে থাকে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
–1
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 381 views
0 votes
1 answer 346 views
...