আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
651 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (35 points)
১. এই পেইজ ( https://ibb.co/5WZBSs5 )  মসজিদের বাইরে স্থাপন করতে চাচ্ছি। একটু দেখবেন সব ঠিক আছে কি না?

২. মসজিদের ওযু খানায় কি কি বিষয়ের উপর ইসলামিক স্টিকার লাগানো যায় - যদি একটু পরামর্শ দিতেন।

৩. আমরা পুরাতন বইগুলো সংগ্রহ করে তা বিনামূল্যে বিতরণ করতে চাচ্ছি। বইগুলো যাদের কাছ থেকে সংগ্রহ করছি তাদের নাম ফেসবুকে প্রচার দিতে চাচ্ছি যেন অন্যরা অন্তত ফেইসবুকে তাদের নাম প্রচারের জন্য হলেও বই দানে উৎসাহিত হয়।এক্ষেত্রে যাদের বই সংগ্রহ করছি তাদের নাম ফেসবুকে প্রকাশ করলে কি রিয়া হবে? কেউ হয়তো ভাববে বইগুলো দিলে আমার নামও আসবে। এই নিয়ত আসতে পারে।

৪. ইসলামিক বইয়ের একটি কর্ণার রাখতে চাচ্ছি, যেখানে একজন ব্যক্তি ৭ দিনের জন্য বই ধার নিয়ে পড়তে পারবে। এক্ষেত্রে কি প্রকাশনা কিংবা লেখকের হক নষ্ট হবে? কেননা, আমরা এভাবে বিনামূল্যে পড়তে না দিলে হয়তো সে বইটি সেই ব্যক্তি কিনে পড়তো। এতে, কিছু হলেও তো বইয়ের বিক্রি কমে যেতে পারে। এটা করলে কি সওয়াব পাওয়া যাবে?

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ফটো দেখা যাচ্ছে না।

(২)
অজুর ফরয এবং সুন্নত মুস্তাহাব ও দু'আ লিখে রাখতে পারেন।

(৩)
না, রিয়া হবে না।
আল্লাহ তা'আলা বলেন,
وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوا وَّقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَىٰ رَبِّهِمْ رَاجِعُونَ
এবং যারা যা দান করবার, তা ভীত, কম্পিত হৃদয়ে এ কারণে দান করে যে, তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে,
أُولَـٰئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ
তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী। (আল-মু'মিনুন-৬০-৬১)

(৪)
না, এখানে হক নষ্ট হবে না। কেননা পাবলিক লাইব্রেরি  সারা দুনিয়াতে প্রচলিত রয়েছে।সুতরাং জরুরতের দরুণ এটাকে স্বত্ব সংরক্ষণ আইনের আওতায় আনা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (807,660 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 268 views
...