আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
335 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (57 points)

আসসালামু আলাইকুম 

 

১) ইসলাম আল্লাহ প্রদত্ত  ধর্ম এভাবে বলা কি জায়েজ?

 

২) মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম কি সকল কাজই আল্লাহর আদেশে ও নির্দেশে করতেন?

 

৩) হাদীসের কোন বিষয় সম্পর্কে শুধু মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন সেই বিষয়টা কখনো কাউকে বলার ক্ষেত্রে বা নিজে কখনো মনে মনে ভাবার ক্ষেত্রে বলা যাবে বা মনে মনে বলা যাবে কি উক্ত বিষয় আল্লাহ বলেছেন? 

 

৪) আল্লার প্রিয় বান্দাদের লক্ষণ কি কি?

 

৫) কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইসলাম পরিপূর্ণরূপে পালন করতে চায় কিন্তু কেউ যদি বা কিছু লোক যদি তাকে এজন্য হত্যা করে  তাহলে যে হত্যা হয়েছে সে শহীদ? 

 

৬) ইনশাআল্লাহ কখন কখন বলা যায়? আর এর অর্থ কি? ইনশাআল্লাহ বাংলায় সঠিকভাবে লেখলে ইনশাআল্লাহ হয় নাকি ইন-শা-আল্লাহ হয়?

 

৭) নারীদের আল্লাহর বান্দী বলা যাবে? 


 

জাযাকাল্লাহু খাইরান

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্ম, এভাবে বলা যাবে।এতে কোনো সমস্যা হবে না। 
 
(২) মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাজই আল্লাহর আদেশে ও নির্দেশে করতেন।
 
(৩) প্রশ্নটি অস্পষ্ট।যতটুকু বুঝতে পেরেছি, সেই আলোকে বলছি, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর প্রতিটি কাজই আল্লাহর হুুকুমে হয়ে থাকে।
وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ
এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।
إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ
কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।
عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ
তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা(সূরা আন-নাজাম-৩-৫)

(৪) আল্লার প্রিয় বান্দাদের লক্ষণ হল, তারা নিজেদের প্রচার প্রসার চাননা।এবং আল্লাহর সকল প্রকার বিধি-বিধান মেনে চলার চেষ্টা করেন। আখেরাতকে ভয় করেন।
 
(৫) কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইসলাম পরিপূর্ণরূপে পালন করতে চায় কিন্তু কেউ যদি বা কিছু লোক যদি তাকে এজন্য হত্যা করে ,তাহলে সে নিঃসন্দেহে শহীদ হবে।
 
(৬) ইনশাআল্লাহ অর্থ যদি আল্লাহ চায়। ভবিষ্যতে কোনো কাজ করা বা না করার কথা বলতে গিয়ে ইনশা'আল্লাহ বলা হয়।
 
(৭) নারীদের আল্লাহর বান্দী বলা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...