আসসালামু আলাইকুম
https://ifatwa.info/73839/ এখানে ১ নং উত্তরে বলা হয়েছে যে,
"কোন ব্যক্তি কাবা শরীফ, মসজিদ , কুরআন হাদীস বা ইসলামিক বই বা কোন আলেম ওলামা,দ্বায়ী,মুজাহিদ,শহিদ ও দ্বীনদার ব্যাক্তির ছবি অপমানজনক জায়গায় বা অপমানজনক অবস্থায় কল্পনা করে ফেলল এবং তখনই বা কয়েক সেকেন্ড পর সে মসজিদ ,কাবা শরীফ কে অন্য কোন বস্তু এবং কুরআন হাদীস ও ইসলামিক বইকে অন্য কোন খারাপ বই কল্পনা করলে এবং আলেম-ওলামা,দ্বায়ী মুজাহিদ,শহিদ ও দ্বীনদার ব্যাক্তির ছবিকে অন্য কোন ইসলাম বিদ্বেষী, জালিমের ছবি কল্পনা করলে, যদি ইচ্ছাকৃত কল্পনা করে, তাহলে তার ঈমান চলে যাবে।আর অনিচ্ছায় করলে তার ঈমান চলে যাবে না ঠিক তবে সাথে সাথেই আল্লাহর কাছে তাওবাহ ও ইস্তেগফার করতে হবে, নতুবা তার ঈমান থাকবে না"
কিন্তু সে তো বাস্তবে অপমান করছে না। বরং সে শুধু কল্পনা করেছে।এতে যদি ঈমান চলে যায়। তাহলে
https://ifatwa.info/72260 এর ১ নং প্রশ্নের বর্ণনানুযায়ী ওই
বিষয় গুলো কল্পনা করলে ঈমান চলে যাওয়ার কথা।এ ব্যাপারে খোলাসা করলে ভালো হয়।