আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
697 views
in সালাত(Prayer) by (5 points)
  1. নামাযের ফরয ওয়াজিব মুস্তাহাব কি কি ?
  2. নামাজে সেজদাহ দেয়ার আগ মুহুর্তে মনে হলো রুকু করেনি এমন অবস্থায় কি করনীয়?

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

(১) 
নামাজের ফরয ১৩ টি
[৭ টি নামাজের বাহিরে ]
১/ শরীর পাক
২/কাপড় পাক
৩/ নামাজের জায়গা পাক
৪/ সতর ডাকা
৫/ কেবলামুখী হওয়া
৬/ নামাজের ওয়াক্ত চেনা
৭/ নিয়্যাত করা

[ ৬ টি নামাজের ভিতরে ]
১/ তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলা
২/ দাঁড়াইয়া নামাজ পড়া
৩/ কেরাত পড়া
৪/ রুকু করা
৫/ সেজদা করা
৬/ শেষ বৈঠক

নামাজের ওয়াজিব ১৪টি
১/ সুরা ফাতিহা পড়া
২/ সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলানো
৩/ রুকু ও সেজদায় দেরী করা
৪/ রুকু হইতে সোজা হইয়া দাঁড়ানো
৫/ দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা
৬/ দরমিয়ানী বৈঠক
৭/ দুই বৈঠকে আত্ত্যাহিয়াতু পড়া
৮/ ঈমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে পড়া এবং জোড়ের জায়গায় জোড়ে পড়া
৯/ বিতিরের নামাজে দোয়া কুনুত পড়া
১০/ দুই ঈদের নামাজে ছয় তকবীর বলা ৷
১১/ ফরজ নামাজের প্রথম দুই রাকাত কেরাতের জন্য নির্ধারিত করা ৷
১২/ প্রত্যেক রাকাতের ফরজ গুলির তরতীব ঠিক রাখা ৷
১৩/ প্রত্যেক রাকাতের ওয়াজিব গুলির তরতীব ঠিক রাখা ৷
১৪/ আস্আলামু আ'লাইকুম ও'রাহ...বলিয়া নামাজ শেষ করা

১৯টি কারণে নামাজ ভঙ্গ হয়ে থাকে
১/ নামাজে অশুদ্ধ কোরআন পড়া ৷
২/ নামাজের ভিতর কথা বলা ৷
৩/ নামাজের ভিতর কাউকে সালাম দেওয়া
৪/ নামাজের ভিতর সালামের উত্তর দেওয়া
৫/ নামাজের মধ্যে বিনা ওজরে কাশি দেওয়া
৬/ নামাজের ভিতরে ওহ্ আহ্ শব্দ করা
৭/ নামাজের মধ্যে আমলে কাছির করা ( মোক্তাদি হয়ে ঈমামকে অনুসরন না করা)
৮/ নামাজের মধ্যে বিপদে ও বেদনায় শব্দ করা
৯/ নামাজের মধ্যে তিন তজবী পরিমান সতর খুলিয়া রাখা
১০/ মোক্তাতী ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া
১১/ সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া
১২/ নাপাক জায়গায় সেজদা করা
১৩/ কেবলার দিক হইতে সীনা ঘুরিয়া যাওয়া
১৪/ নামাজের মধ্যে কোরআন শরীফ দেখিয়া পড়া
১৫/ নামাজের মধ্যে শব্দ করিয়া হাসা ৷
১৬/ নামাজের মধ্যে সাংসারিক বা দুনিয়াবী প্রার্থনা করা
১৭/ নামাজের মধ্যে হাচির উত্তর দেওয়া
১৮/ নামাজের মধ্যে খাওয়া ও পান করা
১৯/ ঈমামের আগে মুত্তাতীর নামাজে দাঁড়ান ।

(২)
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সেজদাহ দেয়ার ঠিক আগ মুহুর্তে যদি মনে হয় যে, আপনি রুকু করেননি, তাহলে এমতাবস্থায় আপনি রু'কু করে নিবেন।এবং তারতীবে ভঙ্গ হওয়ার জন্য সাহু সিজদা করে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...