আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
392 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (51 points)
আসসালামু আলাইকুম
১.মানুষ শয়তান বলতে কি কোনো কিছু আছে?
২.যদি মানুষ শয়তান বলতে কিছু থেকে থাকে তাহলে  মানুষ শয়তান কি শুধু অমুসলমিদের থেকে হতে পারে নাকি মুসলিম, অমুসলিম উভয় থেকেই হতে পারে তাদের খারাপ কৃতকর্ম দ্বারা?

৩.কোনো খারাপ লোক যিনি মুসলিম, তাকে শয়তান বললে কি ঈমান চলে যাবে?
৪.কম বয়সী ছেলে মেয়েদের দুষ্টু বোঝাতে শয়তান ডাকলে ঈমান চলে যাবে?
৫.কোনো মুমিন মুসলামানকে কাফির ব্যাতিত অন্য কিছু যেমন খারাপ লোক বুঝাতে শয়তান বলে ডাকলে কি ইমান চলে যাবে?
৬.কোনো মুসলমানকে যদি বলা হয় তার শয়তানি দিন দিন বাড়ছে তাহলে কি ঈমান চলে যাবে?
প্রশ্ন৭.কোন মুসলিম ছোট বাচ্ছাকে দুষ্টোমি না করতে বুঝাতে যদি শয়তানি কম করতে বলা হয় তাহলে কি ঈমান চলে যাবে?

প্রশ্ন ৮.কেউ যদি  মুখে বলে ""যে ব্যক্তি তার তালাকের বিষয়ে সঠিক  সমাধান করে দিবে তাকে ৫০০ টাকা হাদিয়া দিবে। কিন্তুু তা কেউ সমাধান করে দেওয়ার পর যদি সেই হাদিয়া তাকে না দেওয়া হয় তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে?
প্রশ্ন ৯:কেউ যদি  মুখে বলে """যে ব্যক্তি তার তালাকের  ওয়াসওয়াসা দূর করে দেবে   তাকে ৫০০ টাকা হাদিয়া দিবে। কিন্তুু কারও দ্বারা তার তালাকের ওয়াসওয়াসা  দূর হওয়ার পর যদি সেই হাদিয়া না দেওয়া হয় তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে?
প্রশ্ন১০ঃ হানাফি মাজহাব অনুযায়ী পুরুষাঙ্গে আবরন ছাড়া সরাসরি হাত লাগলে কি অযু ভেঙ্গে যাবে?ও লিঙ্গ দেখলে কি অযু ভেঙ্গে যাবে?
প্রশ্ন১১: যুহরের ৪ রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ জামাতের পরে পড়লে কিভাবে ৪রাকাত সুন্নতে মুয়াক্কাদা, ২রাকাত সুন্নত, ২ রাকাত নফল নামাজগুলো কোনটার পর কোনটা পর্যায়ক্রমে আদায় করতে হবে?
প্রশ্ন১২: সুনান আত তিরমিজির ২২৭২নং হাদিসটি কি গরীব?হাদিসটি যদি গরীব হয় তাহলে এর ক্ষেত্রে হুকুম কি? হাদিসটির মান কি রকম?

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) শয়তানের কিছু বা অধিকাংশ বৈশিষ্ট্য যার কাছে থাকে,তাকেই মানুষ শয়তান বলে।

(২) মানুষ শয়তান মুসলিম, অমুসলিম উভয় থেকেই হতে পারে তাদের খারাপ কৃতকর্ম দ্বারা।

(৩) কোনো খারাপ লোক যিনি মুসলিম, তাকে শয়তান বললে ঈমানে কোনো সমস্যা হবে না।

(৪) কম বয়সী ছেলে মেয়েদের দুষ্ট বোঝাতে শয়তান ডাকলে ঈমানে কোনো সমস্যা হবে না।

(৫)কোনো মুমিন মুসলামানকে কাফির ব্যাতিত অন্য কিছু যেমন খারাপ লোক বুঝাতে শয়তান বলে ডাকলে ইমানে কোনো সমস্যা হবে না।

(৬)কোনো মুসলমানকে যদি বলা হয় যে,দিনদিন তার শয়তানি বাড়ছে তাহলেও ঈমানে কোনো সমস্যা হবে না।

(৭)কোন মুসলিম ছোট বাচ্ছাকে দুষ্টোমি না করতে বুঝাতে যদি শয়তানি কম করতে বলা হয়, তাহলেও ঈমানে কোনো সমস্যা হবে না।

(৮)কেউ যদি  মুখে বলে "যে ব্যক্তি তার তালাকের বিষয়ে সঠিক  সমাধান করে দিবে, তাকে ৫০০ টাকা হাদিয়া দিবে। কিন্তুু তা কেউ সমাধান করে দেওয়ার পর যদি সেই হাদিয়া তাকে না দেওয়া হয়, তাহলে স্ত্রী তালাক হবে না।

(৯)কেউ যদি  মুখে বলে "যে ব্যক্তি তার তালাকের  ওয়াসওয়াসা দূর করে দেবে, তাকে ৫০০ টাকা হাদিয়া দিবে। কিন্তুু কারও দ্বারা তার তালাকের ওয়াসওয়াসা  দূর হওয়ার পর যদি সেই হাদিয়া না দেয়,তাহলে তার স্ত্রী তালাক হবে না।

(১০)হানাফি মাজহাব অনুযায়ী পুরুষাঙ্গে আবরন ছাড়া সরাসরি হাত লাগলে অযু ভঙ্গ হবে না। এবং লিঙ্গ দেখলেও অযু ভঙ্গ হবে না।

(১১) যুহরের ৪ রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ জামাতের পরে পড়তে চাইলে প্রথমে ২রাকাত সুন্নতে বা’দিয়া, তারপর ৪ রাকাত সুন্নতে কাবলিয়া পড়তে হবে।

(১২) সুনান আত-তিরমিজির ২২৭২নং হাদিসটি হাসান পর্যায়ের।যারা গরীব বলেছেন,তাদের বক্তব্যকে কেউই গ্রহণ করেননি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (51 points)
১১নং প্রশ্নে উল্লিখিত  দুই রাকাত নফল কোন সময় আদায় করব?
by (807,660 points)
আপনি আসলে কি জানতে চান মুহতারাম?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 257 views
...