আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
306 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (31 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

1/ আমাদের বাড়িতে কারেন্ট বিল ভারাটিয়াদের দিতে হয় সাবমিটারের রিডিং অনুযায়ী। কিন্তু পল্লী বিদ্যুৎ থেকে বিল দেয় ১২ তারিখ থেকে ১২তারিখ পর্যন্ত। আর বাড়ির বিল হিসাব করতে হয় ১তারিখ থেকে ১ তারিখ পর্যন্ত। তাই ইউনিট দর ধার্য করা হয়েছে ৭.৫০ কিন্তু পল্লী বিদ্যুৎ এর সর্বোচ্চ দর ৭.৩৪ সম্ভবত । তাই ভাড়াটিয়াদের বিদ্যুৎ বিল ও কিছুটা বেশি আসে। তবে ভাড়াটিয়ারা‌ এই ইউনিট দর জানে যেহেতু প্রতি মাসের বিলের কাগজেই ইউনিট দর দেওয়া হয়। এখন এই জন্য কি আমাদের গুণাহ হবে? আর প্রতি মাসের বিলের হিসাব আমাকেই করতে হয়।আমি যদি দর কমাতে বলি তবু ও তা করা হবে না বলেই আমার ধারণা বরং আরো অশান্তি সৃষ্টি হতে পারে। এখন এই হিসাব করার কারণে কি আমি গুণাহগার হচ্ছি? এমতাবস্থায় আমার করণীয় কি?
2/যদি কোন ঘরে কোনো তাকে কুরআন শরীফ রাখা থাকে এবং সেটা ঢাকা থাকে তবে সেই রুমে ঐ তাকের চেয়ে উঁচু কিছু তে দাঁড়ালে কি গুণাহ হবে?
অনেক সময় ফ্যান পরিষ্কার করতে বা লাইট খুলতে লাগাতে গেলে এমন হয়। আমাকে একজন আলিমা বলেছেন ঢেকে নিলেই হবে ।

3/যদি মোবাইল এ কুরআন এর এ্্যাপ থাকে কিন্তু এ্যাপ বন্ধ থাকে তবে সেই মোবাইল খাটে বসা অবস্থায় খাটে রাখা যাবে?

জাঝাকাল্লাহু খইরন

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
এভাবে পরিপূর্ণ হিসেব না করে ভাড়াটিয়ার কাছ থেকে বিদ্যুৎ বিল আদায় জায়েয হবে না। হয়তো আপনারা নিজেই বিদ্যুৎ বিল গ্রহণ করে নিবেন।অথবা পরিপূর্ণ হিসাব করবেন। এভাবে যে, ভাড়াটিয়া যেই তারিখে বাসায় উঠবে, সেই দিন মিটারের যে রিডিং থাকবে, সেই রিডিং এবং যেইদিন ভাড়াটিয়া চলে যাবে সেই দিন , এই উভয় দিনের মধ্যকার যত রিডিং আসবে, সেই রিডিংয়ের আলোকে কারেন্ট বিল উসূল করে নিতে হবে।

(২)
যদি কোন ঘরে কোনো তাকে কুরআন শরীফ রাখা থাকে এবং সেটা ঢাকা থাকে, তাহলে সেই রুমের ঐ তাকের চেয়ে উঁচু কিছুতে দাঁড়ালে যদিও গুনাহ হবে না।তবে বিনা প্রয়োজনে দাড়ানো কখনো কাম্য হতে পারে না।
ফ্যান পরিষ্কার করতে বা লাইট খুলতে লাগাতে যদি উপরে উঠার প্রয়োজন হয়, তাহলে কুরআনকে অন্য রুমে সরিয়ে তারপর উঠাই উচিৎ।

(৩)
যদি মোবাইলে কুরআনের  এ্যাপ থাকে কিন্তু এ্যাপ বন্ধ থাকে তবে সেই মোবাইল খাটে বসা অবস্থায় খাটে রাখা যাবে।তবে না রাখাই উত্তম।কুরআনকে সর্বোচ্ছ সম্মান দেয়াই উচিৎ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...