আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
353 views
in পবিত্রতা (Purity) by (42 points)
আসসালামুয়ালাইকুম হুজুর,
ফরজ গোসল নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল,
*গড়গড়াসহ যে কুলি করতে হয় এটা কিভাবে করতে হবে? শুধু কি পানি মুখে নিয়ে কুলি করলে হবে না?

*আর নাকে পানি নিতে বলে একদম নরম অংশ পর্যন্ত,এই নরম অংশ কোনটা? পানি একবারে টান নিতে গেলে দেখা যায় মস্তিষ্কে পানি উঠে যায়! এখন শুধু পানি দিয়ে ভিতরে নাক ভিজিয়ে দিলে হয় নাকি কিভাবে করতে হয় এটা? আমার সন্দেহ রোগ আছে এসবের কারণে যতই ফরজ গোসল করি মনে হয় গোসল হয় না, এবং অনেক সময় ধরে ফরজ গোসল করতে থাকি।প্লিজ উত্তর দিবেন।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গোসলের ফরয ১১টি।
(১)মুখ ধৌত করা।
(২)নাক ধৌত করা।
(৩)সমস্ত শরীর একবার ধৌত করা।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5183


وَحَدُّ الْمَضْمَضَةِ اسْتِيعَابُ الْمَاءِ جَمِيعَ الْفَمِ وَحَدُّ الِاسْتِنْشَاقِ أَنْ يَصِلَ الْمَاءُ إلَى الْمَارِنِ. كَذَا فِي الْخُلَاصَةِ-
গড়গড়া করে কুলি করার অর্থ হল, মুখের ভিতরের সমস্ত জায়গায় পানি পৌছা।আর ইস্তেনশাক্বের অর্থ হল, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌছা।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৬)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
পানি মুখে নিয়ে এমন ভাবে কুলি করতে হবে যে, মুখের ভিতর সমস্ত স্থানে পানি পৌছতে হবে।
নাকে ভিতরে যে নরম স্থান রয়েছে, সে স্থানে পানি পৌছাতে হবে।গড়গড়া আর নাকের নরম স্থান স্বচক্ষে দেখতে আপনার পাশের মসজিদের ইমাম সাহেব বা মুওয়াজ্জিন সাহেবের সাথে যোগাযোগ করলে ভালো হবে। কেননা তারা ব্যাবহারিক ভাবে দেখিয়ে দিতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 364 views
0 votes
1 answer 403 views
...