আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
631 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (51 points)
reshown by

১/ আমি ফরজ স্বলাতের ২য় রাকাতে সূরা ফাতিহার আগে সূরা ইখলাস পড়া শুরু করেছিলাম তারপর আবার তা বাদ দিয়ে সূরা ফাতিহা পড়েছি আর সূরা মিলিয়েছি আমার উপর কি সাহু সিজদা ওয়াজিব হবে?আমি সাহু সিজদা দিয়েছিলাম এতে কি স্বলাতটা হয়নি?

২/ যদি কেউ এমন একটা বালতি বা পাত্র নেয় যেটা অনেকগুলো ছিদ্র করা সেই পাত্রে বা বালতিতে পানি আবদ্ধ থাকে না বরং সেই ছিদ্র দিয়ে বের হয়ে যায় সেই বালতিতে বা পানিতে নাপাক কাপড় রেখে তার উপর যদি মগ দিয়ে পানি ঢালতে থাকি পাক হওয়ার প্রবল ধারণা হওয়া পর্যন্ত এভাবে কি কাপড় পাক হবে?

৩/নাপাক কাপড় পাক করার পর তা শুকানোর আগেই পড়া যাবে? 

৪/ সাহু সিজদা ওয়াজিব না হলেও কেউ যদি সাহু সিজদা দেয় তাহলে কি সেই স্বলাতটা হবে না?

৫/ যদি কোনো নাপাক ফ্লোর ভিজা অবস্থায় থাকে আর তার উপর যদি কোনো পাক কাপড় পরে তাহলে কি পাক কাপড়টা নাপাক হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ফরজ স্বলাতের ২য় রাকাতে সূরা ফাতিহার আগে যদি সূরায়ে ইখলাস পড়া হয়, তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে।
(২) যদি কেউ এমন একটা বালতি বা পাত্র নেয় যেটা অনেকগুলো ছিদ্র করা সেই পাত্রে বা বালতিতে পানি আবদ্ধ থাকে না বরং সেই ছিদ্র দিয়ে বের হয়ে যায় সেই বালতিতে বা পানিতে নাপাক কাপড় রেখে তার উপর যদি মগ দিয়ে পানি ঢালতে থাকি পাক হওয়ার প্রবল ধারণা হওয়া পর্যন্ত, এভাবে কাপড় পাক হবে না। তবে যদি ট্যাপের পানি দীর্ঘক্ষণ ছেড়ে রাখা হয়, তাহলে সেটা প্রবাহিত পানির হুকুমে চলে যাবে।তখন পবিত্র হবে।
(৩)নাপাক কাপড় পাক করার পর তা শুকানোর আগেই পড়া যাবে।
(৪) 
যদি সন্দেহের ভিত্তিতে সাহু সিজদা (যা ওয়াজিব হয়নি) দুই সালাম ফিরিয়ে দেয়া হয়ে থাকে, তাহলে নামায হয়ে যাবে।আর যদি এক সালাম ফিরিয়ে দেয়া হয়, তাহলে উক্ত নামাযকে দোহড়াতে হবে (কিতাবুন-নাওয়যিল-৩/৬৩৯)"

(৫) যদি কোনো নাপাক ফ্লোর ভিজা অবস্থায় থাকে আর তার উপর যদি কোনো পাক কাপড় পরে,যদি পাক কাপড় ভিজে না থাকে,তাহলে ঐ পাক কাপড় নাপাক হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7947


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 549 views
0 votes
1 answer 447 views
0 votes
1 answer 894 views
...