আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
546 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম, আমার নাম মুমতা হেনা পিয়া। 'মুমতা হেনা' নামে পবিত্র কুরআনে একটি সূরা আছে, এইজন্য আমার এই নাম দেওয়া হয়েছিল। এর অর্থ -নারী, যাকে পরীক্ষা করা হবে । নিজের পরিশ্রমে যেসব বিষয় অর্জন করে নিতে হয়, যেমন- ভালো রেজাল্ট, উত্তম জ্ঞান -সব কিছুতেই দেখা যায় আমি অনেক চেষ্টা করেও সফল হতে পারি না বা হলেও কোনমতে দড়িয়া পার হওয়ার মত। এখন আমি যদি নাম পরিবর্তন করতে যাই তাহলে আমার আগের সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট ( মাস্টারস পর্যন্ত), এন আই ডি কার্ড এবং অন্যান্য জায়গা থেকেও সেটা পরিবর্তন করতে হবে যা করার সময় এবং অর্থনৈতিক সক্ষমতা আমার নেই। সেক্ষেত্রে কিভাবে আমার নামের প্রভাব কাটাতে পারি? আর এই নামের প্রেক্ষাপট যদিও সূরাতে বর্নিত আছে কিন্তু এটার আক্ষরিক অর্থ টা নেতিবাচক কিনা বা এর অন্য কোন অর্থ আছে কিনা জানতে চাচ্ছিলাম। আমার কি এই নাম পরিবর্তন করা ছাড়া অন্য কোন উপায় নেই ?

আমার পরিবার প্র্যাক্টিসিং না। আমি তাদের কাছে আমার নতুন নাম ' আইফা' বলেছিলাম কিন্তু কেউই আমাকে সে নামে ডাকে না এবং বললেও ডাকতে চায় না। সেক্ষেত্রে আমার করনীয় কি হতে পারে ? 'আইফা' নামটির অর্থ কি ভালো?

1 Answer

+1 vote
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ
আবূ দারদা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামাতের দিন তোমাদেরকে, তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৯৪৮, সুনানে দারিমী, হাদীস নং-২৭৩৬, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৮২৭]

ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও  আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০)
 
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
'মুমতা হেনা' আরবী শব্দ নয়।আরবী শব্দ হল, মুমতাহানাহ। যার অর্থ হল, ঐ নারী যাকে পরীক্ষা নেয়া হয়েছে।এবং মুমতাহিনা বা মুমতাহেনা অর্থ ঐ নারী যিনি পরীক্ষা নিবেন। সুতরাং আপনার নাম মুমতাহিনা রেখে দিতে পারেন।যদি নাম বদলানো সম্ভব না হয়, এবং সম্ভব না হওয়াটাই স্বাভাবিক,তাহলে 'মুমতা হেনা ' নামটিও রেখে দিতে পারেন।এতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
–1
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (1 point)
জাযাকাল্লাহ খাইরান 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...