আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
410 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
reshown by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

প্রচুর স্পর্শকাতর বিষয়ে নাসীহা চাইছি।

আমার বাবাকে আমি হঠাৎ একদিন আমার কাজিনের(পুরুষ) সাথে ইন্টিমেট অবস্থায় পাই। আমাকে দেখে আমার কাজিনকে ছেড়ে দেয়। একটা বিষয় বলে রাখা ভালো, আমার বাপ দাদার গোষ্ঠী চাচারা এনাদের ছেলেদের হ্যারেজ করার স্বভাব আছে, সাথে মেয়েদের ও। কিন্তু এনারা একই সাথে মেয়েদের বিয়ে করেও সংসার করেছে। তাদের ছেলেদের প্রতি এই ডিজায়ার সবসময় সুপ্ত ছিলো মেয়েদের সাথে সংসার করার পেছনে। আমার ভাইয়ের বন্ধুরাও এই ব্যাপারটা জানে। কিভাবে জানে দয়া করে বুঝে নেবেন........। আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। দাড়ি আছে। রমাদ্বনে তাহাজ্জুদ পড়েন। কিন্তু সুদ ঘুষ ও তার কাছে স্বাভাবিক। অর্থাৎ তিনি আপাত দৃষ্টিতে একদম পরহেজগার মুসলিম কিন্তু হারাম সকল কাজের সাথেও জড়িত। বিনা কারণে আমার আম্মাকেও পেটান। আমাদেরও পর্দা, দ্বীনদারিতা পছন্দ করেন না। আমি তার প্রত্যেকটি হারাম কাজের প্রতিবাদ করেছি দ্বীনের বুঝ আসার পর আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আম্মা তাকে সাপোর্ট করে সব স্বাভাবিক করে ফেলেন বারবার। আমার বাবা আমার কাজিনদের সাথে অস্বাভাবিক ফোনালাপ করেন। ঘন্টার পর ঘন্টা। যাদের সাথে তার এইসব বিহেভিওর তারা আমার মায়ের বাড়ির কাজিন। আমি আমার মা কে এই ব্যাপারেও স্পষ্ট বলেছি, পরিশেষে তিনি এই বিষয়টাও স্বাভাবিক করে ফেলেছেন। কিন্তু যা আমি নিজ চোখে দেখেছি তা দেখে কোনোভাবেই স্বাভাবিক হতে পারছি না।

আমার প্রশ্ন হচ্ছে এগুলো কি সমকামীতার লক্ষণ?
সমকামী হলে এইসব ব্যক্তিরা মেয়েদের সাথে এতদিন সংসার করলো কিভাবে?
এখন এই ডিজায়ার প্রকট থেকে প্রকট আকার ধারণ করছে কেনো?
বিয়ের ব্যাপারে আগালে আমার কি নিজের বাবার গোষ্ঠীর এই পরিস্থিতি ছেলেকে জানানো উচিত?

মা আসসালামা

1 Answer

0 votes
by (809,370 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,
عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : ( ﻛُﻞُّ ﺃُﻣَّﺘِﻲ ﻣُﻌَﺎﻓًﻰ ﺇِﻟَّﺎ ﺍﻟْﻤُﺠَﺎﻫِﺮِﻳﻦَ ﻭَﺇِﻥَّ ﻣِﻦْ ﺍﻟْﻤُﺠَﺎﻫَﺮَﺓِ ﺃَﻥْ ﻳَﻌْﻤَﻞَ ﺍﻟﺮَّﺟُﻞُ ﺑِﺎﻟﻠَّﻴْﻞِ ﻋَﻤَﻠًﺎ ﺛُﻢَّ ﻳُﺼْﺒِﺢَ ﻭَﻗَﺪْ ﺳَﺘَﺮَﻩُ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻓَﻴَﻘُﻮﻝَ ﻳَﺎ ﻓُﻠَﺎﻥُ ﻋَﻤِﻠْﺖُ ﺍﻟْﺒَﺎﺭِﺣَﺔَ ﻛَﺬَﺍ ﻭَﻛَﺬَﺍ ﻭَﻗَﺪْ ﺑَﺎﺕَ ﻳَﺴْﺘُﺮُﻩُ ﺭَﺑُّﻪُ ﻭَﻳُﺼْﺒِﺢُ ﻳَﻜْﺸِﻒُ ﺳِﺘْﺮَ ﺍﻟﻠَّﻪِ ﻋَﻨْﻪُ )
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, আমার সকল উম্মাতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে, কোন লোক রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন। কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগল, হে অমুক! আমি আজ রাতে এই এই কাজ করেছি। অথচ সে এমন অবস্থায় রাত কাটাল যে, আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল। (সহীহ বুখারী-৬০৬৯,সহীহ মুসলিম-২৯৯০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/906


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গোনাহ নিজের হোক বা নিজ পরিবারের হোক কিংবা অন্য কারো হোক, গোনাহকে সর্বদাই লুকিয়ে রাখতে হবে। গোনাহকে প্রকাশ করা যাবে না। নিজ পরিবারের যারা গোনাহে লিপ্ত রয়েছে, তাদের হেদায়তের জন্য দু'আকে অব্যাহত রাখতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (809,370 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...