আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
340 views
in সালাত(Prayer) by (3 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ

আমার প্রশ্ন স্বলাত সংক্রান্ত :

আমার সিজার হয়েছে এবং ইনফেকশনের কারণে ডানপাশে সিজারের স্থান সহ ঐ পুরো পাশ ব্যাথা করে আবার কখনো কখনো ফ্রীজ(অবশের মতো) হয়ে যায়। আমার প্রায় তিনমাস সামনের দিকে ঝুঁকা ও নিচু হ‌ওয়ার নিষেধাজ্ঞা ছিল। এখন ইনফেকশনের দরুন সেই সময় আরো বেড়েছে এবং নিষেধাজ্ঞা জোরালো হয়েছে।

কাজেই নিফাস শেষে আমি চেয়ারে বসে নামাজের নিয়ম(শুধু রুকু সিজদার ক্ষেত্রে) গ্রহণ করেছিলাম। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমি এখন বসেও থাকতে পারছিনা খুব ব্যথা অনুভূত হয়। এমতাবস্থায় আমি স্বলাতে আমার রুকু সিজদাহ্ কীভাবে আদায় করবো?

আর, তাশাহুদ, দরুদ, দোয়ায় মাসুরা পাঠ করার সময়তো অনেক লম্বা সময় বসে থাকতে হয় আমি এক মিনিটও বসতে পারছিনা এক্ষেত্রে আমি কী করবো?
অনুগ্রহ করে আমার উত্তরটা দিবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খইরন

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


হাদীস শরীফে এসেছেঃ 
হযরত ইমরান ইবনে হুসাইন রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَتْ بِي بَوَاسِيرُ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ، فَقَالَ: «صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ»
আমার একবার অর্শগেজ হয়ে গেলো।আমি এমন অবস্থায় রাসূলুল্লাহ সাঃ এর নিকট নামায পড়ার পদ্ধতি সম্পর্কে জানতে জিজ্ঞাসা করলাম।তখন তিনি প্রতিউত্তরে বললেন,তুমি দাড়িয়ে নামায পড়বে,তারপর দাড়ানো সম্ভব না হলে বসে বসে নামায পড়বে।যদি বসেও সম্ভব না হয় তাহলে হেলান দিয়ে নামায আদায় করবে।(সহীহ বোখারী-১১১৭)

ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
ولو كان قادرا على بعض القيام دون تمامه يؤمر بأن يقوم قدر ما يقدر 
যদি কেউ নামাযে কিছু সময় কিয়াম করার পর  অক্ষম হয়ে যায়,এবং এরপর আর দাড়াতে সক্ষম না হয়,তাহলে তার জন্য হুকুম হল যে, সে নামাযে ততটুকুই দাড়াবে যতটুকু তার জন্য সম্ভব হবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৩৬)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত আপনি যেহেতু বসতেও পারছেননা,সুতরাং আপনি দাঁড়িয়ে থেকেই পুরো নামাজ আদায় করবেন।
রুকু সেজদার সময় দাঁড়িয়ে থেকেই সামান্য মাথা ঝুকাবেন।রুকুর তুলনায় সেজদায় একটু বেশি মাথা ঝুকাবেন।

দাঁড়িয়ে নামাজ পড়তেও সমস্যা হলে আপনি শুয়ে থেকে নামাজ আদায় করবেন।
রুকু সেজদার সময় শুয়ে থেকেই সামান্য মাথা ঝুকাবেন।রুকুর তুলনায় সেজদায় একটু বেশি মাথা ঝুকাবেন।

বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আমারও সিজারের বাবু হয়ছে ২৫ দিন হলো, আলহামদুলিল্লাহ কোন ইনফেকশন বা সেরকম কিছু নেই। কিন্তু বেশি হাটাহাটি বা জোরে হাটলেই সেলাইয়ের জায়গায় জ্বলে। পেটে চাপ দিয়ে রুকু সিজদাহ্ করতে পারব কিনা আত্মবিশ্বাস নেই। জোর করে করলেও সমস্যা হবে যেহেতু 'সেলাই এখনও শুকাইনি। এমতাবস্থায় কিভাবে নামাজ পড়ব? 
by (770,460 points)
এক্ষেত্রে বসে নামাজা আদায় করবেন। 
তা অসম্ভব হলে বা কষ্টকর হলে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন।
এক্ষেত্রে প্রতি রাকাতে দাঁড়িয়ে তিলাওয়াত শেষ করে চেয়ারে বসেও বাকি নামাজ আদায় করতে পারবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 369 views
0 votes
1 answer 401 views
...