আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
370 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (32 points)
আমার জুন এর ১২ তারিখে লাস্ট পিরিয়ড হয়েছে।৫-৬ দিন ছিলো।

আর পিরিয়ড হয়নি।

আগস্ট মাসে আমি জানতে পারি আমি প্রেগন্যান্ট।
কিন্তু এই মাসে মানে আগস্টের ১৩ তারিখ থেকে আমার ব্লাড ভাংগা শুরু হয়।লাস্ট কয়দিন হলুদ লাল ঘন কিছু জিনিস যায়।মাঝে ২-৩ দিন কিছুই দেখিনি।এখন আবার আজকে হাল্কা ব্লাড দেখেছি।

এক আপুর থেকে শুনেছি বেবির বয়স ৮০ দিন না হলে নাকি নিফাস ধরা হয় না।ব্লাড গেলে ও নামাজ পড়া লাগে।এখন আমি কনফিউশানে আছি এটা কি মিসক্যারেজ হওয়াতে যে ব্লাড গেছে ওইটা নাকি,এখন পিরিয়ড হইছে ওইটা?

প্রশ্ন আমি কি এখন নামাজ পড়তে পারবো?এটা কি পিরিয়ড নাকি মিসক্যারেজ এর রক্ত?

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যদি চার মাস বা তার চেয়ে বেশী সময়ের পর গর্ভপাত হয় তাহলে গর্ভপাত পরবর্তী নেফাস হিসেবে গণ্য হবে।আর চার মাসের পূর্বে গর্ভপাত হলে সে রক্তকে হায়েয গণ্য করা হবে যদি তা তিনদিন বা তার চেয়ে বেশী সময় অতিবাহিত হয়।আর তিনদিনের কম বা দশদিনের বেশী সময় অতিবাহিত হলে সে রক্তকে ইস্তেহাযার রক্ত হিসেবে গণ্য করা হবে।(আহসানুল ফাতাওয়া-২/৭১)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1570

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার যেহেতু ৪ মাসের পূর্বে হয়েছে,  তাই এখন আপনার হায়েযের সময়কাল। যেহেতু আপনার আদত হল,ইংরেজী মাসের ১২ তারিখ হায়েয আসা, তাছাড়া বর্তমান রক্তস্রাব ২ দিন পর বন্ধ হয়ে গেছে, তাই এটাকে ইস্তেহাযা ধরে নিতে হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7474


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,290 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...