আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
416 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (10 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১)অনলাইন শপিং এর ক্ষেত্রে যেসব পেইজ পুরুষ দ্বারা চালানো হয় তখন রিপ্লাই তো তারাই দেয়।এক্ষেত্রে যদি আমি ইনবক্সে নক করি এবং সেখান থেকে পুরুষের রিপ্লাই আসে এটা কি বেগানা পুরুষ-মহিলার একান্তে নির্জনে কথা বলার মধ্যে শামিল হবে? প্রয়োজনীয় কথা হোক না কেন,আমার আশেপাশে তো কোনো পুরুষ বা মহিলা মাহরাম পাশে থাকে না কোনো পেইজে মেসেজ দেওয়ার সময়।উল্লেখ্য, আমার বাবা মারা গেছে বিধায় বাসায় কোনো পুরুষ নেই যার সামনে মেসেজ দিতে পারি। তাহলে এভাবে নক দেওয়া কি উচিত হবে?

২)বিবাহের ক্ষেত্রে পাত্র-পাত্রী কথা বলার সময় কি পাত্রীর সাথে কোনো মহিলা থাকতে পারবে পর্দার সাথে?নাকি পাত্রীর শুধুমাত্র পুরুষ মাহরামের উপস্থিতিই থাকতে হবে এখানে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নারীর জন্য পর্দা করা ফরয।পর্দার সারমর্ম হল,ফি মিক্সিং পরিবেশ থেকে যথাসম্ভব নিজেকে বাঁচিয়ে রাখা।গায়রে মাহরাম পুরুষ থেকে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রাখা।পর্দা সম্পর্কে বিস্তারিত জানুন-

বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ ) 
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)

প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
ফিতনার আশংকা না থাকলে বিশেষ প্রয়োজনে পুরুষ পরিচালিত সাইটে মেসেজ প্রদাণ করা যাবে। এতে নির্জনে কথা বলা হিসেবে গণ্য হবে না।এবং কোনো গোনাহও হবে না। 

(২)
বিবাহের ক্ষেত্রে পাত্র-পাত্রী কথা বলার সময় পাত্রীর সাথে কোনো মহিলা থাকতে পারবে পর্দার সাথে।হ্যা, পুরুষ মাহরামের উপস্থিতিই থাকাটা অবশ্যই উত্তম হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...