আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
342 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (112 points)
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ.

১, আমরা ৩জন মিলে একটা ব্যবসা রান করতে চাচ্ছি,আমার বন্ধু দুজন শুধু ইনভেস্ট করবে।আর আমি ইনভেস্ট ও করব শ্রম ও দিব। মোট লাভের ১০% আমার শ্রমের কারণে পাব। এরপর বাকি ৯০% আমরা ৩জন ৩ভাগ করে নিব।


তবে লস হলে পুরো লস অংশ ৩ ভাগ হয়ে যাবে। এমন চুক্তি কি শরীয়ত সম্মত?যদি না হয়,কি করা যেতে পারে


২, প্রাচীন/অচল মুদ্রা (স্বর্ন রৌপ্য বা অন্য ধাতুর তৈরি) অনলাইনে বা ফোন কলের মাধ্যমে কেনাবেচা করা যাবে কি? টাকার বিনিময়ে

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
একজনের টাকা এবং অপরজনের শ্রম, এরকম ব্যবসাকে শরীয়তে মুদারাবাহ ব্যবসা বলা হয়। মুদারবাহ ব্যবসা বৈধ। তবে শর্ত হল, পার্সেন্টিস হিসেবে চুক্তি হতে হবে। এবং লোকসানেও সবাইকে শরীক হতে হবে।

পার্সেন্টিছ হিসেবে উভয় চুক্তিকারী নিজ নিজ হিসসায় যতটুকুর জন্য সম্মত হবে, তারা ততটুকুই মুনাফা পাবে। নির্দিষ্ট পরিমাণ টাকা বা বস্তুকে নির্দিষ্ট  করা জায়েয হবে না। 
قال صاحب الهداية: (وَمِنْ شَرْطِهَا أَنْ يَكُونَ الرِّبْحُ بَيْنَهُمَا مُشَاعًا لَا يَسْتَحِقُّ أَحَدُهُمَا دَرَاهِمَ مُسَمَّاةً) مِنْ الرِّبْحِ لِأَنَّ شَرْطَ ذَلِكَ يَقْطَعُ الشَّرِكَةَ بَيْنَهُمَا وَلَا بُدَّ مِنْهَا كَمَا فِي عَقْدِ الشَّرِكَةِ.(الهداية-3/226)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/12438


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)আপনারা ৩জন মিলে একটা ব্যবসা রান করতে চাচ্ছেন, আপনার বন্ধু দুজন শুধু ইনভেস্ট করবে।আর আপনি ইনভেস্টও করবেন এবং শ্রম ও দিবেন। মোট লাভের ১০% আপনার শ্রমের কারণে আপনি পাবেন।এবং বাকি ৯০% আপনাদের ৩জনের মধ্যে ৩ভাগ করে বন্ঠিত হবে। এবং লস হলে পুরো লসকে অংশ ৩ ভাগ করা হবে।  এভাবে চুক্তিটি শরীয়ত সম্মত হবে।


(২)প্রাচীন/অচল মুদ্রা (স্বর্ন রৌপ্য বা অন্য ধাতুর তৈরি) অনলাইনে বা ফোন কলের মাধ্যমে কেনাবেচা করা যাবে না।তবে বেচাকেনার ওয়াদা করতে পারবেন।এবং সরাসরি উপস্থিত হয়ে লেনদেন করতে পারবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...