আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
324 views
in পবিত্রতা (Purity) by (48 points)
আমাদের বাসায় চাঁদর আর আমার মোটা প্যান্ট ২-৩ সপ্তাহ পর পর ওয়াশিং মেশিনে ধুয়ে দেয়া হয়৷ প্যান্ট পবিত্র থাকে, কিন্তু চাঁদরে স্বপ্নদোষের কারণে হয়ত শুকনো নাপাকি থাকে৷

আমি আপনাদের মাধ্যমে জেনেছি, তিনবার পানি পরিবর্তন করে নিলে নাপাক কাপড়ও ধোয়া যাবে৷ মেশিনে তো অটো পানি নিয়ে বেশ কয়েকবার ধুয়ে ও নিংড়ে দেয়।

মেশিন প্রয়োজনে তিনবারের বেশি ওয়াশ করে৷ আর অনেক পানি প্রয়োজন হয় বলে বাড়িতে যখন বলি প্যান্ট আলাদা ধোবার কথা, তখন মানে না৷ উলটা কথা শোনায়৷ বলে "এতো সময় লাগে ধুতে, জায়গা থাকতে আবার কেনো ধুতে হবে? সব তো একসাথেই পরিস্কার হবে৷ তুই বেশি বেশি করিস।"

এক্ষেত্রে আমার প্রশ্ন হলো, চাঁদর আর অন্য কোন পবিত্র কাপড় কি ওয়াশিং মেশিনে একসাথে দেয়া যাবে? একসাথে না দিলে বাড়িতে কথা শুনতে হয়।

1 Answer

0 votes
by (90,840 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাব

https://ifatwa.info/10388/ নং ফাতওয়াতে উল্লেখ রয়েছে যে,

 

পবিত্রকরণ এর দিক দিয়ে নাজাসত আবার দুই প্রকারঃ যথা-

(ক) দৃশ্যমান নাজাসত

(খ) অদৃশ্যমান নাজাসত

 

(ক) কাপড়ে প্রথম প্রকার তথা দৃশ্যমান নাজাসত লাগলে সেই নাজাসতকে  দূর করে দিলেই কাপড় পবিত্র হয়ে যাবে। এক্ষেত্রে নাজাসত দূর করতে ধৌত করার কোনো পরিমাণ নেই। যতবার ধৌত করলে নাজাসত দূর হবে ততবারই ধৌত করতে হবে। যদি একবার ধৌত করলে তা চলে যায় তবে একবারই ধৌত করতে হবে।

 

(খ) কাপড়ে দ্বিতীয় প্রকার তথা অদৃশ্যমান নাজাসত লাগলে, কাপড়কে তিনবার ধৌত করে তিনবারই নিংড়াতে হতে এবং শেষ বার একটু শক্তভাবে নিংড়ানো হবে যাতে করে পরবর্তীতে আর কোনো পানি বাহির না হয়। (ফাতাওয়ায়ে হাক্কানিয়া;২/৫৭৪ জা'মেউল ফাতাওয়া;৫/১৬৭)

বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/118  

 

নাপাক কাপড় ওয়াশিং মেশিনে ধুয়েও পাক করা যায়। মূলত কাপড় পাক হওয়া না হওয়ার বিষয়টি নির্ভর করে ওয়াশ করার পদ্ধতির উপর। তিনবার যথানিয়মে নাপাক কাপড় মেশিনে ধৌত করলে তা পবিত্র হয়ে যাবে। এর জন্য প্রত্যেকবার নতুন পানি নিতে হবে এবং প্রতিবার ধোয়ার পর তা ফেলে দিতে হবে।

 

এর সহজ পদ্ধতি এই যে, কাপড় মেশিনে রেখে পরিমাণ মতো পানি ও সাবান দিয়ে মেশিন চালু করবে। কাপড় ধোয়া হয়ে গেলে সমস্ত পানি ছেড়ে দিবে। অতঃপর আবার নতুন পানি দিয়ে মেশিন চালু করবে এবং ওয়াশ হওয়ার পর পানি ছেড়ে দিবে। এভাবে পরপর তিনবার নতুন পানি দিয়ে কাপড় ধৌত করতে হবে এবং প্রতিবার পানি ছেড়ে দিতে হবে। যখন মনে হবে যে, কাপড়ের ভেতরের নাপাকী বের হয়ে গেছে তখন কাপড় পাক হয়েছে বলে ধরে নিবে।  [রদ্দুল মুহতার ১/৩৩০; আপকে মাসায়েল আওর উনকা হল ৩/১৭১; কিতাবুন নাওয়াযিল ৩/৩৯; ফাতাওয়া হাক্কানিয়া ২/৫৮২]

 

বিস্তারিত জানতে ভিজিট করুন-করুন- https://www.ifatwa.info/6638

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!

 

নাপাক কাপড় ওয়াশিং মেশিনে ধুয়েও পাক করা যায়। মূলত কাপড় পাক হওয়া না হওয়ার বিষয়টি নির্ভর করে ওয়াশ করার পদ্ধতির উপর। তিনবার যথানিয়মে নাপাক কাপড় মেশিনে ধৌত করলে তা পবিত্র হয়ে যাবে। এর জন্য প্রত্যেকবার নতুন পানি নিতে হবে এবং প্রতিবার ধোয়ার পর তা ফেলে দিতে হবে।

 

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি মেশিনে অটো তিনবার বা তার অধিক নতুন নতুন পানি নিয়ে খুব ভালো করে ওয়াশ করে দেয় এবং প্রতিবার নাপাক পানি পরিপূর্ণ বের করে দেয় এবং মনে হয় যে, কাপড়ের ভেতরের সব নাপাকী বের হয়ে গেছে তখন কাপড় পাক হয়েছে বলে ধরে নেওয়া হবে

 

উল্লেখ্য যে, যদি কাপড়ে তরল নাপাক যেমন: প্রস্রাব, মজি ইত্যাদি লাগে এবং সেটিকে ওয়াশিং মেশিনে একবার ভালো করে ধুয়ে পানি নিংড়ে ফেলা হয় তাহলে সেটি পাক হবে না। বরং তিনবার করে ধৌত করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 317 views
0 votes
1 answer 430 views
0 votes
1 answer 299 views
...