আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
316 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (32 points)
আমার একজন বোনের হাজব্যান্ড এর ইনকাম হালাল না।আর আমার ওই বোন কোন অর্থ উপার্জন করতে পারেন না কিন্তু তিনি প্র্যাক্টিসিং আলহামদুলিল্লাহ। তিনি হারাম-হালাল মেনে চলার চেষ্টা করেন সবসময়। কিন্তু এই এক জায়গায় ঠেকে গেছেন,বাধ্য হয়েই বরের টা খেতে হয়,পরতে হয়।

ওনার হাবিকে কম বুঝানো হয়নি,এ নিয়ে আপু বাড়ি ও ছেড়ে দেখেছেন কাজ হয়নি,সন্তানদের মুখের দিকে চেয়ে এখানেই পরে রয়েছেন।

যেহেতু ওনার হাবির টাকা হালাল না আর আল্লাহ তা'লা হালাল ছাড়া তো কিছু গ্রহণ করেন না তাই ওনার হাবি যতই দান-সাদাকাহ করুক হয়তো তা আল্লাহর দরবারে কবুল হয়না।এখন ওনি জানতে চান,ওনার হাবি ওনাকে হাতখরচ দিলে ওনি যদি তা জমান এবং তা থেকে নিজে দান-সাদাকাহ করেন তা কি আল্লাহ কবুল করবেন না ইন'শা আল্লাহ?এই টাকা টা কি আমার ওই আপুর কাছে আসার পর হালাল বলে গন্য হবে যখন কিনা তিনি এটা হাদিয়া পেয়েছেন তার হাবির থেকে?

1 Answer

0 votes
by (805,290 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
স্বামীর উপার্জন যদি হারাম থাকে বা স্বামী সম্পদের অধিকাংশ যদি হারাম থাকে,তাহলে স্ত্রীর জন্য উচিৎ নিজ মাল থাকলে সেই মাল থেকে খোরাকি গ্রহণ করা।তবে সে চাইলে স্বামীর মাল থেকেও খোরাকি নিতে পারবে।তবে এক্ষেত্রে না নেয়াই উত্তম।স্ত্রীর কোনো প্রকার মাল না থাকলে সে স্বামীর উক্ত সম্পত্তি থেকে প্রয়োজন পর্যন্ত খোরাকি নিতে পারবে।
রদ্দুল মুহতারে বর্ণিত রয়েছে,
وَفِي جَامِعِ الْجَوَامِعِ: اشْتَرَى الزَّوْجُ طَعَامًا أَوْ كِسْوَةً مِنْ مَالٍ خَبِيثٍ جَازَ لِلْمَرْأَةِ أَكْلُهُ وَلُبْسُهَا وَالْإِثْمُ عَلَى الزَّوْج ِتَتَارْخَانِيَّةٌ
যদি স্বামী সন্দেহজনক মাল দ্বারা খাদ্য বা কাপড় ক্রয় করে,তাহলে স্ত্রীর জন্য উক্ত খাদ্য এবং কাপড়-কে গ্রহণ করা জায়েয রয়েছে। গোনাহ অবশ্য স্বামীরই হবে।(তাতারখানিয়া)(রদ্দুল মুহতার-৬/১৯১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/782

প্রশ্নকারী প্রিয় দ্বীনী ভাই/বোন!
ঐ বোন স্বামীর ইনকাম থেকে প্রয়োজন মত গ্রহণ করতে পারবে। গোনাহ স্বামীরই হবে। এক্ষেত্রে স্ত্রীর কোনো গোনাহ হবে না। তবে ঐ বোন স্বামীর ইনকামের টাকাকে জমা করতে পারবেন না।জমা করলে সওয়াবের নিয়ত ব্যতিত সদকাহ করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,290 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 255 views
...