আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
362 views
in খাদ্য ও পানীয় (Food & Drink) by (146 points)
আসসালামুআলাইকুম।


গতদিন আমার এক পরিচিত আমাকে খাবার সময় কিছু খাবার খাইয়ে দেয়। তখন জানতাম না পরে শুনি ওই খাবার তাকে তার হারাম সম্পর্কের মানুষ দিয়েছে। এখন আমি কি করবো? আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবো নাকি ওই পরিমাণ আনুমানিক মূল্যের টাকা সদকা করে দিবো?

সদকা করতে হলে কি সওয়াবের নিয়ত ছাড়া করতে হবে নাকি এমনি সাধারণ সদকা করতে হবে? দয়া করে জানাবেন।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হারাম রিলেশনে থাকাবস্থায় যদি কেউ একজন অন্যকে হাদিয়া দেয়, তাহলে হাদিয়া প্রেরণ ও গ্রহণের উক্ত পদ্ধতি হারাম হলেও যেহেতু এখানে হাদিয়া প্রেরক নিজ সন্তুষ্টিতে দিয়েছে, তাই প্রাপক উক্ত হাদিয়ার মালিক হয়ে যাবে।তবে যদি হারাম থেকে হাদিয়া দেয়া হয়, তাহলে প্রাপক হাদিয়া গ্রহণের পরও সেই হাদিয়ার মালিক হবে না।

সুতরাং আপনাকে যে, সম্পর্কের মানুষের হাদিয়া থেকে খাওয়ানো হয়েছে, যদি সেটা হারাম মাল থেকে না হয়, তাহলে আপনার জন্য নাজায়েয হবে না। হ্যা, হারাম মাল থেকে না হালাল থেকে ঐ ব্যক্তি হাদিয়া দিয়েছে? সে সম্পর্কে জানা না থাকলে, তখন এত্থেকে বেঁচে থাকাই উত্তম হবে। এবং গ্রহণ করে নিলে সেই পরিমাণ টাকা সদকাহ করে নেয়াটাই উত্তম হবে।

হাদিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1382

হারাম মাল সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1900


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...