আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
371 views
in সালাত(Prayer) by (33 points)
প্রথম প্রশ্ন হচ্ছে — অনেক সময় দেখা যায় মসজিদে অনেককে কাতারবদ্ধ হয়ে দাঁড়ালেও রুকূ/সিজদা দেওয়ার সময় হালকা ডান দিকে বা বাম দিকে শরীর বেঁকে যায়, অর্থাৎ সামনের দিকে পুরোপুরি সোজা করে ব্যালেন্স টা রাখেন না ... এক্ষেত্রে নামাজ হবে কিনা ...

দ্বিতীয় প্রশ্ন — ক্বিবলার দিকে অনুমাননির্ভর হয়ে দাঁড়ালে কি নামাজ হবে ?  যেহেতু সকল বাসাবাড়ি একদম  ক্বিবলামুখী থাকেনা,  সামান্য এদিক সেদিক করেও তোলা হয়... তাছাড়া সকল মসজিদও  যে পুরোপুরি নির্ভুল ক্বিবলামুখী সেটাও বলা যায়না ৷
মুলতঃ ক্বিবলামুখী হওয়ার  বিধান কি, একদম নির্ভুলভাবে ক্বাবাঘরের দিকে মুখ করে দাঁড়ানো ? নাকি অনুমান করে সালাত অাদায় করে নেয়া ???
নামাজ আদায়ের সময় এ বিষয়ে চিন্তিত থাকি

1 Answer

0 votes
by (765,300 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


নামাযে কিবলামুখী হওয়া নামায সহীহ হবার জন্য শর্ত। কিবলামুখী না হলে নামায শুদ্ধই হবে না। 

আল্লাহ তায়ালা বলেনঃ     

قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ ۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا ۚ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ ۗ وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ [٢:١٤٤] 

নিশ্চয়ই আমি আপনাকে বার বার আকাশের দিকে তাকাতে দেখি। অতএব, অবশ্যই আমি আপনাকে সে কেবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল-হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাক, সেদিকে মুখ কর। যারা আহলে-কিতাব, তারা অবশ্যই জানে যে, এটাই ঠিক পালনকর্তার পক্ষ থেকে। আল্লাহ বেখবর নন, সে সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে। {বাকারা-১৪৪}

★নামাযে কিবলামুখী হওয়া নামায সহীহ হবার জন্য শর্ত। কিবলামুখী না হলে নামায শুদ্ধই হবে না। যারা সরাসরি কিবলা দেখতে পায় না, তাদের জন্য যেহেতু সরাসরি বাইতুল্লামুখী হওয়া সম্ভব নয়। তাই তাদের জন্য আবশ্যক হল জিহাতে কিবলা তথা কিবলামুখী হওয়া। আর যারা সরাসরি বাইতুল্লাহ দেখে তাদের জন্য সরাসরি বাইতুল্লাহমুখী হওয়া আবশ্যক।

নামাযে কিবলামুখী হওয়া আবশ্যকীয় বিষয়। এটি ছাড়া নামাযই শুদ্ধ হয় না। তাই নামায পড়ার সময় ভাল করে কিবলা দিক ঠিক করে নেয়া জরুরী।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন, 
উলামায়ে কেরাম কিবলামুখী হবার একটি মূলনীতি বের করেছেন, তা হল বাইতুল্লাহ থেকে উভয় পাশ হিসেবে ৯০ ডিগ্রি ঘুরে গেলে নামায হবে না। ডান পাশে ৪৫ ডিগ্রি ও বাম পাশে ৪৫ ডিগ্রি পর্যন্ত ঘুরে যাবার আগ পর্যন্ত নামায শুদ্ধ হবে। তবে এর চেয়ে বেশি ঘুরে গেলে নামায হবে না। {জাওয়াহিরুল ফিক্বহ-১/২৪২-২৪৪ আহসানুল ফাতওয়া }

ফাতাওয়ায়ে শামীতে আছেঃ   

وَسَيَأْتِي فِي الْمَتْنِ فِي مُفْسِدَاتِ الصَّلَاةِ أَنَّهَا تَفْسُدُ بِتَحْوِيلِ صَدْرِهِ عَنْ الْقِبْلَةِ بِغَيْرِ عُذْرٍ، فَعُلِمَ أَنَّ الِانْحِرَافَ الْيَسِيرَ لَا يَضُرُّ، وَهُوَ الَّذِي يَبْقَى مَعَهُ الْوَجْهُ أَوْ شَيْءٌ مِنْ جَوَانِبِهِ مُسَامِتًا لِعَيْنِ الْكَعْبَةِ أَوْ لِهَوَائِهَا، بِأَنْ يَخْرُجَ الْخَطُّ مِنْ الْوَجْهِ أَوْ مِنْ بَعْضِ جَوَانِبِهِ وَيَمُرَّ عَلَى الْكَعْبَةِ أَوْ هَوَائِهَا مُسْتَقِيمًا، (رد المحتار، كتاب الصلاة، باب شروط الصلاة، مَطْلَبٌ فِي سَتْرِ الْعَوْرَةِ-1/430

যার সারমর্ম হলো কিবলা দিক থেকে সামান্য ঘুরে নামাজ পড়া ক্ষতিকর নয়।  

এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ 
,
(০১)
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরত    
""অনেক সময় দেখা যায় মসজিদে অনেককে কাতারবদ্ধ হয়ে দাঁড়ালেও রুকূ/সিজদা দেওয়ার সময় হালকা ডান দিকে বা বাম দিকে শরীর বেঁকে যায়, অর্থাৎ সামনের দিকে পুরোপুরি সোজা করে ব্যালেন্স টা রাখেন না ... এক্ষেত্রে নামাজ হবে।
কোনো সমস্যা নেই।   
কারন এক্ষেত্রে বাইতুল্লাহ থেকে ৪৫ ডিগ্রি কোনো দিকে ঘুরা হয়না।
সামান্য শুধু ঘোরা হয়।
,
(০২)
 বাইতুল্লাহ থেকে ৪৫ ডিগ্রি  ঘুরে নামাজ পড়লে সেই নামাজ আদায় হবেনা।
তাই কিবলামুখী নির্ণয়ের জন্য যাবতীয় করনীয়  (ক্যাম্পাস ইত্যাদির সাহায্য) নিতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...