আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
411 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)

আর্জেন্ট emergency 

 

আমি থ্রি মান্থ প্রেগনেন্ট ছিলাম, রক্তকণিকা ছাড়া বাচ্চার হার্টবিট হয়নি, বাচ্চা ছিলনা, ডক্টর বলেছে এবরশন করার জন্য, ওষুধ খাচ্ছি সাত দিনের  আগে ঠিক হবে না, প্রচুর ব্লাড যাচ্ছে, আমি কি এখন নামাজ পড়তে পারব? আমারতো হায়েজ বা নেফাস না,কিন্তু অনেক ব্লাড যাচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কি নামাজ পড়বো কিনা, আমার অনেকগুলো নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমার মেসেজের আন্সার দেন, আপনার আনসার না পাওয়া পর্যন্ত আমি নামাজ আদায় করতে পারছি না, নামাজটা কিভাবে আদায় করব, পেড পড়ে কি পড়া যাবে?

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি চার মাস বা তার চেয়ে বেশী সময়ের পর গর্ভপাত হয় তাহলে গর্ভপাত পরবর্তী নেফাস হিসেবে গণ্য হবে।আর চার মাসের পূর্বে গর্ভপাত হলে সে রক্তকে হায়েয গণ্য করা হবে যদি তা তিনদিন বা তার চেয়ে বেশী সময় অতিবাহিত হয়।আর তিনদিনের কম বা দশদিনের বেশী সময় অতিবাহিত হলে সে রক্তকে ইস্তেহাযার রক্ত হিসেবে গণ্য করা হবে।(আহসানুল ফাতাওয়া-২/৭১)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1570

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার গর্ভপাত যেহেতু ৩মাস পরবর্তী হয়েছে, তাহলে এখন আপনার হায়েয চলছে। যদি রক্তসাবের ১০ দিন অতিক্রম করে, তাহলে আপনার পূর্বের আদত বা অভ্যাস যতদিনের,তত দিনই হায়েয এবং বাদবাকী ইস্তেহাযা। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7474


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
উস্তাদ মাফ করবেন,  আমি বলতে ভুলে গিয়েছি, আমার রক্ত ৩ মাস ধরেই যেত,  regular রক্ত বের হতো, ঔষধ খেয়েছিলাম বাচ্চা রাখার জন্য, কিন্তু লাভ হয়ে নি,তাই  ডাক্তার বলেছে এত রক্ত যাওয়ার ফলে বাচ্চা ভিতরে  নষ্ট হয়ে গেছে,  আমি তখন নামাজ পড়তাম, এখনও কি নামাজ পড়বো??নাকি আমি পাপ করেছি? হায়েজ এর মতো রক্ত যেত,
by (805,980 points)
যেহেতু বাচ্ছ এমনিতেই নষ্ট হয়েছে, তাই আপনার কোনো গোনাহ হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...