আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
337 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (20 points)
আসসালামু আলাইকুম।
১.পানির ব্যবস্থা থাকা শর্তেও যদি পর্দা লঙ্ঘিত হবার আশংকায় তায়াম্মুম করা হয়,তবে কি তা জায়েজ হবে?

২. পাতলা কম্বলের উপর দিয়ে স্পর্শ (বাকি শর্তগুলোও থাকলে) করার ফলে কি হুরমাত মুসাহারাত সাব্যস্ত হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
সফরের সময়ে বা বাইরে থাকাকালীন অবস্থায় যদি  হিজাব খুলে ওজু করা কোনোক্রমেই সম্ভব না হয়,নির্জন কোনো স্থান বা কোনো নিরাপদ বাসাতে গায়রে মাহরামের আনাগোনা ব্যতিত অজু করা সম্ভব না হয়,তাহলে তায়াম্মুম করে নামায পড়তে পারবেন।

সফর অবস্থায় পানি না থাকলে, তায়াম্মুম করে নামায পড়ে নেবে, উক্ত নামাযকে আর দোহড়াতে হবে না, কেননা এখানে এমন অপারগতা যা আল্লাহর পক্ষ্য থেকে, সুতরাং তা আল্লাহর বিধানে প্রভাব ফেলবে। সফরে পানি না পাওয়া যাওয়াই মূল বিধান। সুতরাং সফর অবস্থায় পানি না পাওয়া গেলে অক্ষমতা সকল দিক থেকেই প্রমাণিত হবে।(মুহিত) মোটকথাঃ- যখনই নিজ জান ও মালের ক্ষতি ব্যতিত পানি ব্যবহার সম্ভব হবে, তখন পানি ব্যবহার করতেই হবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/২৮)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/573

নারীদের বাহিরে নামায পড়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1728

(২)
পাতলা কম্বলের উপর দিয়ে স্পর্শ (বাকি শর্তগুলোও থাকলে) করার ফলে হুরমাত মুসাহারাত সাব্যস্ত হবে না। কেননা এখানে শরীরের উঞ্চতা পাওয়া যাবে না।



(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 285 views
0 votes
1 answer 443 views
...