আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
355 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (32 points)
আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহ উস্তায,

আমার একজন বোনের পক্ষ থেকে প্রশ্নটি করছি।আমার বোন না বুঝে একটি হারাম রিলেশনে জড়িয়ে যায়,বিষয় টি বাসায় জানাজানি হলে,বোনের আব্বু রাগ করে তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে।পরে বোন বাসা থেকে বের হয়ে যায়।তারকিছুদিন পর সেই ছেলের মা আমার বোন এবং তার ছেলেকে নিজ দায়িত্বে বিয়ে দিয়ে দেন কাজি এনে।সেই বিয়েতে আমার বোনের মা উপস্থিত ছিলেন না কিন্তু তিনি জানতেন যে তার মেয়ের বিয়ে দেয়া হচ্ছে,আর বোনের বাবা ছিলেন দূরে+রাগান্বিত তিনি রাজি ছিলেন না তাই আসেন ও নাই সম্ভবত যেদিন বিয়ে হচ্ছে তা জানতেনও না।এদিকে ছেলের মা আমার বোনকে আর তার ছেলেকে নিজ দায়িত্বে প্রথমে কাজি ডেকে বিয়ে দেন পরবর্তীতে রেজিস্ট্রেশন করেন।

এর অনেকদিন পর বোনের বাবা তাদের বিয়েটা মেনে নেন।কিন্তু প্রথমে অনেক রাগান্বিত ছিলেন+মত দেন নাই।কিন্তু বোনের মা রাজি ছিলেন।বর্তমানে বোনের একটি ১.৫ বছরের ছেলে সন্তান আছে আলহামদুলিল্লাহ।

এখন কোনো এক ইসলামিক লেকচারে তিনি শুনেছেন,যে বিয়েতে বাবার মতামত থাকেনা সেই বিয়ে শুদ্ধ হয়না।তাই তিনি এখন খুব চিন্তায় পরে গেছেন যে তাদের বিয়ে কি শুদ্ধ হয়নি? তারা যে এতোবছর সংসার করলেন তা কি বৈধ হয়নি?আর বাচ্চা ও তো একটা হয়ে গেছে!

আল্লাহ না করেন যদি শুদ্ধ না হয়ে থাকে,তাহলে এখন তাদের করনীয় কী?

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- 994  কুফু সম্পর্কে জানতে ভিজিট করুন- 780
চার মাযহাবের অবস্থান দলীল সহ বিস্তারিত জানুন-1525

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো মুসলমান যুবক যুবতির জন্য পরিবারকে না জানিয়ে একাকি বিয়ে করা বা কোর্টমেরেজ করা কখনো কাম্য হতে পারে না। মাতাপিতার সন্তুষ্টি একটা সন্তানের ভবিষ্যতের জন্য অত্যান্ত জরুরী। মাতাপিতার সন্তুষ্টি জান্নাতের পথকে সুগম করে দেয়। তাই পরিবারকে সাথে নিয়েই সিদ্ধান্ত নিবেন।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণ মতে বিবাহ শুদ্ধ হয়েছে। কেননা সাবালিকা মেয়ে যদি পিতা মাতার অগোচরে কু'ফু তে বিয়ে করে নেয়, তাহলে বিয়ে শুদ্ধ হয়ে যায়। যদি কু'ফু মিল না থাকে, তাহলে কিন্তু বিয়ে শুদ্ধ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...