আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
452 views
in কুরবানী (Slaughtering) by (15 points)
edited by
আসসালামু আলাইকুম!

আমার প্রায় ২ থেকে ২.৫ ভরি কিছু কম অথবা বেশি স্বর্নের গহনা আছে। জমানো কোনো টাকা নেই, তবে জিলহজ্জের ১০-১২ তারিখে ৬ হাজার টাকা কাছে ছিল, এখনও আছে। আমার কি এবারে কুরবানি ওয়াজিব হয়েছিল?
প্রতি মাসে আমার কাছে ৩-৪ হাজার টাকা আসে যা আমি খরচ করি। চাইলে আমি জমিয়ে কুরবানি দিতে পারি। সেক্ষেত্রে কি আমি কুরবানি দিতে পারব?

1 Answer

0 votes
by (812,790 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নিত্যপ্রয়োজনীয় ব্যয়ভার ব্যতীত প্রত্যেক  নেসাব (৭.৫ ভড়ি স্বর্ণ/৫২.৫ ভড়ি রূপা বা রূপার সমমূল্য) পরিমাণ মালের মালিক স্বাধীন মুসলমানের উপর কুরবানি করা ওয়াজিব।এক্ষেত্রে বাড়ন্ত মাল হওয়া শর্ত নয় এবং এক বৎসর অতিবাহিত হওয়াও শর্ত নয়।যেভাবে সদকাতুল ফিতরের নেসাব ঠিক এভাবে কুবানিরও নেসাব। বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/1811 আরো জানুন- https://www.ifatwa.info/1688

মালে নামী(ক্রমবর্ধমান)মালের ব্যখ্যা জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1434

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু আপনার নিকট থাকা স্বর্ণর বিক্রয় মূল্য এবং কুরবানির দিন সমূহে হাতে থাকা ৬ হাজার টাকা মিলে ৫২.৫ ভড়ি রূপার সমপরিমাণ হয়ে যাবে, তাই কুরবানি ওয়াজিব হয়ে যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (25 points)
ওয়াজিব হবার পরেও কেউ যদি কুরবানী না দেন তাহলে কি তার গুনাহ হবে? যাদের আর্থিক অস্বচ্ছলতা নেই কিন্তু হিসাব করে চলতে হয় তাদের ক্ষেত্রে কি করনীয়? আল্লাহর প্রিয় বান্দা হবার জন্যে এয়াওব সিচুয়েশন এ কিভাবে চিন্তা করা উচিত?  
by (25 points)
আমার বাবা, স্বামী,ভাই,চাচা মিলে একটা গরু দিচ্ছেন  তাহলে কি আমার কুরবানী হবে?  নাকি স্বর্নের জন্যে আলাদা করে দেওয়া উচিত 
by (812,790 points)
কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি না দিলে, গোনাহ হবে। এক বৎসর বয়সের একটা বকরি কুরবানি ওয়াজিব হয়ে থাকে। সুতরাং বকরি কুরবানি দিলে, এদ্বারা কুরবানি আদায় হয়ে যাবে।
by (812,790 points)
আপনার দ্বিতীয় প্রশ্নটি অস্পষ্ট। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...