আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
271 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ উস্তায ।

বিয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি গত বছর থেকে এর আগে ও প্রস্তাব আসতো মাঝে মধ্যে পরিবার কিংবা আমি ও এতোটা গুরুত্ব দিনটাই বয়স কম হ‌ওয়াতে  ।এই পর্যন্ত  অনেক গুলো প্রস্তাব এই এসেছে কিন্তু হচ্ছে না । বেশিরভাগ রিজেক্ট আমাদের দিক থেকেই হয়েছে  বলা যায়  ১০-১২ টা প্রস্তাব এ ৭-৮ টা আমরাই রিজেক্ট করেছি।এক জায়গায়  প্রায় 70-80% আগায় যাওয়া হয়েছে কিন্তু হয়নি আবার , একটা সমস্যা উঠে আসে কিন্তু এটা আমরা আগে ও খোঁজ খবর নিয়েছি পজিটিভ পেয়েছি কিন্তু পাত্র পক্ষের দিক থেকে সব দিক ওকে আমাদের দিক থেকে ও কিন্তু হঠাৎ আমরা সমস্যার ব্যাপারে জানতে পারি ভালো রিপোর্ট পাইনি যার কারনে আর আগায় নি কথাবার্তা  ।এর পর আর একটা জায়গায় বিয়ের সব কথা বার্তা ফাইনাল হয়ে যায়  এবং বিয়ে ঠিক হয় শুধু ডেট দেওয়া বাকি ছিল কিন্তু বিয়ে ঠিক হ‌ওয়ার ২-৩ দিন পরে সেটা ও রিজেক্ট করে দেওয়া হয় । সেখানে পাত্র পক্ষ। সম্পূর্ণভাবে রাজি ছিলেন এবং আমি ও রাজি ছিলাম কিন্তু আমার অভিভাবক রা  একটা সমস্যর জন্য আর রাজি হননি আমি অনেক বার চেয়েছিলাম পাত্র ও অনেক দ্বীন দার ছিল। সম্পূর্ণ ভালো ভাবে খবর নেওয়ার পর ও কোনো না কোনো সমস্যা উঠে আসে । আমাদের চাওয়া পাওয়া বেশি এমন কিন্তু না । মোটামুটির মধ্যেই থাকে কুফু অনুযায়ী একটু কম হলে ও দেখা হয় প্রস্তাব আবার সমান কিংবা একটু বেশি হলে ও সবধরনের এই দেখা হয় । কিন্তু পরবর্তীতে রিজেক্ট হয়ে যায় । ।

বিয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি + আমল করতেছি ।


আমি কি ভাবে বুঝবো বিয়ে কি বন্ধ করিয়ে রাখা হয়েছে নাকি আমার জন্য উত্তম সময় এখনো আসেনি।

 একজন হুজুর এর বক্তব্য এ ৭-৮ টা কারন বলেছেন
তার মধ্যে আমার ২-৩ টা মিল আছে
১/ পাত্র পক্ষ দেখতে আসার আগে আমার মুখে একবার কিছু দাগ পড়ে ।

আর এক পাত্র পক্ষ দেখতে আসেযে  তখন তার আগে শারীরিক অনেক পরিশ্রম এর কারনে মুখে ভাঙ্গা ভাঙ্গা ভাব ছিল কিন্তু পাত্র পক্ষেদের পছন্দ হতো ।


২/ বিয়ের কথা বার্তা চলাকালীন যদি দ্বীনদারিত্ব ছাড়া অন্য গুলো কে সমস্যা দেখিয়ে কথা বলে অভিভাবক গন তখন আমার রাগ হয় । কথা বার্তা মাঝে মধ্যে খিটখিটে মেজাজ ও বলে ফেলি অন‌ইচ্ছাকৃত ।এটা শুধু মাত্র দ্বীনদারিত্ব কে প্রাধান্য না দেয়ার জন্য হয় ।
৩/ আমার কোমরের ব্যথা/ ব্যাক পেইন / পিঠে ব্যাথা হয় অনেক সময় বিশেষ করে রাতে শুলে সাথে সাথে সোজা হয়ে শুতে পারিনা কোমরে ব্যথা করে । কখনো ভারি কাজ এর জন্য হয় কিন্তু কিছু কিছু সময় খেয়াল করি ব্যাথার কারন ছাড়াই ব্যাথা করে । এবং এক বৈঠকে বসে থাকতে পারিনা কিছুক্ষণ পর পর নড়ে চড়ে বসতে হয় ।

এছাড়া ও আর একটা বিষয় হলো পাত্র পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে অভিভাবক গন ভালো ভাবে রেসপন্স করেন কিন্তু আমি কোনো পাত্রের cv দেখালে উনারা রেসপন্স করেননা সহজে শুধু দেখে ,ভালো কিংবা মোটামুটি,হবেনা এরকম বলেন  । খুব কমই রেসপন্স করেন কথা বার্তা বলতে চাইবে এমন রেসপন্স করেনা ।একবার করছে তা ও সেখানে হতে গিয়ে ও বিয়ে আর হয়নি  
উস্তাদ আমাকে পরামর্শ দিন আমি কি করবো । আমার দ্বীন কে আমি পরিপূর্ণ ভাবে আঁকড়ে ধরার জন্য গুনাহ থেকে বাঁচতে আমি বিবাহ কে ফরজ মনে করতেছি এই মুহূর্তে এবং বিয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা ও  আমল করতেছি।
বিয়ে বন্ধ করিয়ে রাখা হয়েছে কিনা এটা একদম ভালো ভাবে শিউর কি ভাবে হ‌ওয়া যায় ?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি-থেকে বর্ণিত তিনি বলেন- 
ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋَﻤْﺮٍﻭ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -( «ﻛَﺘَﺐَ اﻟﻠَّﻪُ ﻣَﻘَﺎﺩِﻳﺮَ اﻟْﺨَﻼَﺋِﻖِ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﻳَﺨْﻠُﻖَ اﻟﺴَّﻤَﺎﻭَاﺕِ ﻭَاﻷَْﺭْﺽَ ﺑِﺨَﻤْﺴِﻴﻦَ ﺃَﻟْﻒَ ﺳَﻨَﺔٍ)ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ.
আল্লাহ তা‘আলা প্রত্যেক মানুষের তাক্বদীর লিপিবদ্ধ করেছেন আসমান-যমীন সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে এবং তিনি যার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন তাই ঘটবে।(ছহীহ মুসলিম, মিশকাত হাদীস নং/৭৯)। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/58

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জন্ম মৃত্যুর বিয়ে শাদী বন্ধু বান্ধব ইত্যাদি সবকিছুই নির্ধারিত রয়েছে।তাকদীরে লিপিবদ্ধ রয়েছে।তাকদীরে যা লিখিত রয়েছে,তাই হবে।হ্যা তাকদীরে যা লিখা রয়েছে,তা দু'আর মাধ্যমে পরিবর্তনও হয়ে যেতে পারে।তাকদীর আল্লাহ লিখে রেখেছেন।এবং পরবর্তীতে আল্লাহ তাকদীরকে পরিবর্তনও করে দিতে পারেন। 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আমার দেখা সবচেয়ে উপকারী আ’মল হল, ফুরকানের ৭৪নং আয়াত সম্ভলিত আ’মল, যা আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/13518


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...