আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
303 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (4 points)
আসসালামু আলাইকুম।

আমার পরিচিত একজন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ডাক্তার হিসেবে সরকারি চাকুরী করেছেন । এখন অবসর প্রাপ্ত। রোগী দেখা, চিকিৎসা দেয়া, কিছু দাপ্তরিক কাজের পাশাপাশি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী রিলেটেড ক্যাম্পেইন, সরকারের জন্ম নিয়ন্ত্রণ নীতির প্রচারণা এসব কাজেও সময় দিতে হয়েছে। সরকারি চাকরি যেহেতু, তাই স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক ইনকাম আসতো এমন না। সরকারি বেতন স্কেল হিসেবে মাসিক বেতন ব্যাংক একাউন্টে যুক্ত হতো। এখন এই ইনকাম কি হালাল হয়েছে? আর যে পেনশন পাবেন সেই টাকা কি হালাল হবে?

আরেকটা বিষয় হচ্ছে উনি মাঝে মাঝেই লাইগেশনও করেছেন এবং সেক্ষেত্রে ঐ লাইগেশনের জন্য স্পেসিফিকভাবে টাকা পেয়েছেন ( বেতন বহির্ভূত) । এই ইনকাম এর ব্যাপারে বিধান কী? এটা যদি হারাম হয়ে থাকে এবং সদকা করতে হয়, তাহলেতো উনার ঠিক মনে নাই কতটি লাইগেশন করেছেন। সেক্ষেত্রে হিসাব কিভাবে করবো?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যে সকল ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ বৈধ, সে সকল ক্ষেত্রে উনার জন্য চিকিৎসা প্রদান জায়েয ও বৈধ।আর যে সকল ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণের অনুমোদন শরীয়তে  নাই,সেসকল ক্ষেত্রে উনার জন্য চিকিৎসা প্রদান জায়েয হবে না।এমন নাজায়েয কাজে সহযোগিতা করার দরুণ আপনার উনার অবশ্যই গোনাহ হবে।যেহেতু তিনি প্রতিষ্টানে চাকুরী করেন,যেখানে হালাল হারামের কোনো তোয়াক্কা করা হবে না,তাই উনার জন্য এমন চাকুরী গ্রহণ না করাই শ্রেয়। 

পরিবার পরিকল্পনা বিভাগে যেহেতু হারাম কাজের  সাথে সাথে হালাল কাজও রয়েছে।তাই যদিও উনার ইনকামকে স্পষ্ট হারাম বলা যাবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/29660

তথাপি তাকওয়ার দাবী হল, হালাল হারাম সংমিশ্রিত চাকুরীকে পরিহার করা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (4 points)
প্রশ্নের দ্বিতীয় প্যারা তে উল্লিখিত লাইগেশন এর ইনকামের ব্যাপারেও হুকুমটা বলবেন. এই টাকা এখন কী করবো, যেহেতু সঠিকভাবে হিসাব করা সম্ভব না
by (814,710 points)
অনুমান করে সেই টাকা সদকাহ করে দিবেন। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...