আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
297 views
in সালাত(Prayer) by (9 points)
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্

সুন্নত ও নফল নামাযের মধ্যে পার্থক্য কী? আমাদের ফিক্বহের ক্লাসে পড়ানো হয়েছে ফরয ও ওয়াজিব ব্যতীত সব নামাযই নফল আর সুন্নতও এর মধ্যে শামিল, এটি দু- প্রকার ফরয নামাযের অনুগামী ও ফরয নামাযের অনুগামী নয়,

আর এখানে পড়েছি সুন্নত নামায বসে পড়া জায়েয নেই  কিন্তু নফল নামায বসে পড়া জায়েয, এখানেকি নফল বলতে ফরয নামাযের অনুগামী নয় এমন নামাযকে বোঝানো হয়েছে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সুন্নাহ হল, যে সমস্ত আ'মল রাসূলুল্লাহ সাঃ বিনা জরুরতে তরক করেননি, সেগুলোকে বিনা জরুরতে তরক করা যাবে না। আর যে গুলোকে রাসূলুল্লাহ সাঃ জরুরত ব্যতিতও মাঝেমধ্যে তরক করেছেন, সেগুলোকে জরুরত ব্যতিত মাঝেমধ্যে তরক করা উত্তম। তবে সুন্নতে গায়রে মু'আক্কাদা আকিদা বিশ্বাস রেখে ধারাবাহিক নিয়মিত করতেও কোনো অসুবিধে নেই।

মোটকথাঃ- 
সুন্নত দুই প্রকার।যথাঃ-(১) সুন্নতে মু'আক্কাদা (২) সুন্নতে গায়রে মু'আক্কাদা।

(১)সুন্নতে মু'আক্কাদাঃ 
যা রাসূলুল্লাহ সাঃ নিয়মিত পড়েছেন ও নিয়মিত পড়ার নির্দেশ উম্মতকে দিয়েছেন। সুন্নতে মু'আক্বাদা নামায সর্বমোট ১২ রা'কাত। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/4516

(২) সুন্নতে গায়রে মু'আক্কাদাঃ
যা রাসূলুল্লাহ সাঃ নিয়মিত পড়েনন নাই এবং নিয়মিত পড়ার জন্য উম্মতকে সরাসরি বা ইশারা ইঙ্গিতে কোনো নির্দেশনাও দেন নাই। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/55845

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জ্বী, নফল বলতে ফরয নামাযের অনুগামী নয় এমন নামাযকে তথা সুন্নতে গায়রে মু'আক্কাদাকে বোঝানো হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (9 points)
এর অর্থ  সুন্নতে গায়রে মু'আক্কাদা বসে পড়া জায়েজ?
by (814,710 points)
সুন্নতে গায়রে মুআক্কাদাকে বসে পড়াও জায়েয। তবে জরুরত না থাকলে দাড়িয়ে পড়াই উত্তম। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...