আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
70 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
নূরানী মুকাম্মাল মজমু'আয়ে ওজায়েফ এ সূরা ফাতিহার ফযীলত ও উল্লেখিত আছে যে এ সূরা কাগজে লিখে দরজার উপর ঝুলিয়ে রাখলে ঐ ঘর নিরপদ থাকবে। এরকম নূরানী মজমুয়ায়ে পাঞ্জেগানা অযিফাতেও লিখা আছে।
এ আমল গুলো কি সঠিক, আমি কি এই আমলগুলো মানতে পারবো? এরকম কি অন্য আমল আছে ঘর এবং ঘরের মানুষের হেফাজতে ঘরে কিছু রাখা বা লাগানো...

জাযাকাল্লাহ খায়রান

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

“সূরা ফাতিহা কাগজে লিখে দরজায় ঝুলিয়ে রাখলে ঘর নিরপদ থাকবে”—
এই আমল সহীহ হাদীস বা কুরআনের স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত নয়।

তবে আবশ্যকীয় মনে না করে দ্বীনের অংশ মনে না করে উক্ত আমল করা যাবে।

সূরা ফাতিহা অত্যন্ত ফযীলতপূর্ণ —
একেই বলা হয় "উম্মুল কিতাব" (কিতাবের মা), "আস্-শিফা" (আরোগ্য), ও "রুকইয়া" (ঝাড়ফুঁক)।

রাসূল ﷺ বলেছেন:

 «هيَ الرُّقيةُ الكافيةُ» — “এটা (সূরা ফাতিহা) যথেষ্ট রুকইয়া।”
(সহীহ বুখারী, 5736; সহীহ মুসলিম, 2201)

অর্থাৎ, ফাতিহা পাঠ করে আল্লাহর নিকট দোয়া করলে বা রুকইয়া করলে (যেমন অসুস্থ ব্যক্তির উপর পড়ে ফুঁ দিলে) শিফা লাভ হতে পারে।

সুন্নাহ সম্মত আমল হলো,
প্রতিদিন ঘরে প্রবেশের আগে “বিসমিল্লাহ” বলা (সহীহ মুসলিম, ২০১৮)

সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম ৫ আয়াত, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করা

ঘুমানোর আগে এই সূরাগুলো পড়ে নিজের শরীরে ফুঁ দেওয়া — এটাই নবী ﷺ এর আমল

এই আমলগুলো সহীহ সূত্রে প্রমাণিত, নিরাপদ এবং বরকতময়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...