ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হারাম টাকার বিধান হল, তা প্রাথমিকভাবে মূল মালিকের কাছে ফেরত দেয়া।নতুবা জনকল্যাণ মূলক কাজে ব্যবহার করবেন(জাদীদ ফেকহি মাসাঈল-৪/৫২) কিংবা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে সদকা করে দেয়া।
من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء
যদি কারো নিকট কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪)
ইয়াকিন বিশ্বাস ছাড়া কোনে হুকুম বাস্তবায়িত হয় না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আন্টির স্টুডেন্ট হারাম ভাবে আনছে না হালালভাবে? সেটা প্রথমে নিশ্চিত হতে হবে। তারপরই এ সম্পর্কে প্রশ্ন উত্তাপিত হবে? যদি সে হারামভাবে নিয়ে আসে, তারপর সে ঐ আন্টিকে হাদিয়া দেয়, এবং ঐ আন্টি আপনাকে দেয়, তাহলে এগুলো আপনার জন্য জায়েয হবে না।