আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
114 views
in পবিত্রতা (Purity) by (47 points)
edited by

আসসালামু আলাইকুম হুজুর। হুজুর একটি বড় সমস্যার বিষয়ে প্রশ্ন করছি। সময় লাগলে সময় নিয়ে ধীরে সুস্থে উত্তর দিন সমস্যা নাই। আশা করি আমি আমার সমস্যার কথা আপনাদের বুঝাতে পারবো ইন শা আল্লাহ। দয়া করে আমাকে ওয়াসওয়াসা রোগী মনে করবেন না।  আমার প্রশ্নগুলোর উত্তর জানা খুবই জরুরি। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান  দান করুক, আর আমার জীবন সহজ করে দিক। 

১) আমার পিরিয়ড চলাকালীন সময় আমি বাথরুমে প্রস্রাব-পায়খানা শেষ করে প্রায় ১ বালতি পানি দিয়ে লজ্জাস্থান ধৌত করি। তাও, যেহেতু পিরিয়ড চলছে, তাই লজ্জাস্থান রক্ত থাকেই। আমি সবকিছু ধৌত করে হাত সাবান দিয়ে ধুয়ে বাথরুম থেকে বের হয়ে আসি। পরে গামছা দিয়ে পা মুছি। আমি সতর্কতার জন্য লজ্জাস্থানের আশপাশ এক গামছা দিয়ে মুছি আর পা অন্য গামছা দিয়ে মুছি। এতদিন কোনো সমস্যা অনুভব করিনি। রিসেন্টলি আমি লক্ষ করলাম যে আমি লজ্জাস্থান ধৌত করার কিছুক্ষণ পরে লজ্জাস্থানের নিচের অংশে পিচ্ছিল ভাব অনুভব  করি। সেখানে হাত দিলেও পিচ্ছিলভাব অনুভব করি। তাই আমি লজ্জাস্থান ধৌত করার পর কিছুক্ষণ (২-৩ মিনিট, কখনো বা ৫ মিনিট,  তবে মাঝে মাঝে এর চেয়েও বেশি সময় লাগে) অপেক্ষা করি লজ্জাস্থানের আশপাশ থেকে পানি ঝরে পড়ুক। তারপর অপেক্ষা শেষ করে আমি পায়ের হাটু পর্যন্ত আবার ধৌত করি আর হাটুর নিচের অংশ এক গামছা দিয়ে, আর লজ্জাস্থান আরেক গামছা দিয়ে মুছি। কিন্তু যে গামছাটা দিয়ে লজ্জাস্থান মুছি, সেখানে আমি কোনো লাল রঙ দেখতে পাই না। শুধু পিচ্ছিলভাবই গামছায় থাকে। 

আমার প্রশ্ন হলো:

১) আমি কি নরমালি লজ্জাস্থান ধুয়ে নরমালি বাথরুম থেকে বের হয়ে পড়ব আর নরমালি একই গামছা দিয়ে লজ্জাস্থান আর পা মুছব, কিন্তু আমি তো জানি লজ্জাস্থানে রক্ত আছে যেহেতু পিরিয়ড চলছে। আবার পিচ্ছিলভাব ও অনুভব করি।

২) ধরুন আমি সতর্কতার জন্য আলাদা গামছা ইউজ করলাম কিন্তু আমি সেখান থেকে পানি ঝরে পড়ার অপেক্ষা করার পরও প্রায় সময়ই হাটুর নিচে সেখান থেকে পানি গড়িয়ে পড়ে। লজ্জাস্থানের নিচের পার্ট এ পিচ্ছিলভাব যেহেতু থাকে, সেহেতু পানির ফোটাতেও থাকে। কিন্তু আমি চেক করলে লাল রঙ দেখিনা। এমতাবস্থায় আমি কিভাবে পা মুছব? কারণ এতে করে আমাকে বার বার পা ধুতে হচ্ছে। 

৩) আমি কাঠের চেয়ার এ পড়ি। পিরিয়ড চলাকালীন আমার যে অবস্থা উল্লেখ করলাম সেখানে বসার পর পশ্চাৎদেশ ঘেমে গেলে কাঠের চেয়ার আর আমার কাপড় নাপাক হয়ে যাবে কি?

 ৪)যেখানে বসি সেখানে আমি ঘর্মাক্ত হাতে টাচ করলে হাত নাপাক হয়ে যাবে কি? 

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْعَلَاءِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ شَوْكَرِ بْنِ رَافِعٍ الطُّوسِيُّ ، نَا أَبُو إِسْحَاقَ الضَّرِيرُ إِبْرَاهِيمُ بْنُ زَكَرِيَّا ، نَا ثَابِتُ بْنُ حَمَّادٍ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ ، قَالَ : أَتَى عَلَيَّ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَنَا عَلَى بِئْرٍ أَدْلُو مَاءً فِي رِكْوَةٍ لِي ، فَقَالَ : يَا عَمَّارُ ، مَا تَصْنَعُ ؟ قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، بِأَبِي وَأُمِّي ، أَغْسِلُ ثَوْبِي مِنْ نُخَامَةٍ أَصَابَتْهُ . فَقَالَ " يَا عَمَّارُ ، إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ : مِنَ الْغَائِطِ ، وَالْبَوْلِ ، وَالْقَيْءِ ، وَالدَّمِ ، وَالْمَنِيِّ ، يَا عَمَّارُ ، مَا نُخَامَتُكَ وَدُمُوعُ عَيْنَيْكَ وَالْمَاءُ الَّذِي فِي رِكْوَتِكَ إِلَّا سَوَاءٌ "

আহমাদ ইবনে আলী ইবনুল 'আলা (রহঃ) ... আম্মার ইবনে ইয়াসির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এলেন, তখন আমি একটি কূপ থেকে বালতি দিয়ে পানি তুলে আমার একটি পানির পাত্রে ভর্তি করছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, হে আম্মার! তুমি কি করছো? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা-মাতা আপনার জন্য কোরবান হোক। আমি আমার পরিধেয় বস্ত্রে লেগে যাওয়া শ্লেষ্মা পরিষ্কার করছি। তিনি বলেনঃ হে আম্মার! পাঁচটি জিনিস থেকে কাপড় ধৌত করা প্রয়োজনঃ বিষ্ঠা, পেশাব, বমি, রক্ত ও বীর্য। হে আম্মার! তোমার নাকের শ্লেষ্মা, তোমার উভয় চোখের অশ্রু এবং তোমার এই পানির পাত্রের পানি একই সমান (পাক-নাপাকীর হুকুমের ক্ষেত্রে)।
(সুনানে দারা কুতনি ৪৫০)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি নরমালি লজ্জাস্থান ধুয়ে নরমালি বাথরুম থেকে বের হয়ে পড়বেন, আর নরমালি একই গামছা দিয়ে লজ্জাস্থান আর পা মুছবেন।
সমস্যা নেই।

(০২)
বারবার ধোয়ার দরকার নেই।
সাভাবিক ভাবে একবার ভালোভাবে ধুয়ে নিবেন।
তারপর আর সন্দেহকে পাত্তা দিবেননা।

(০৩)
পশ্চাৎদেশ যদি ভালোভাবে ধুয়ে নিয়ে থাকেন,হায়েজের দরুন যদি প্যাড ব্যবহার করে থাকেন,আর প্রশ্নে উল্লেখিত ছুরতে কাঠের চেয়ার আর কাপড়ে যদি নাপাকির কোনো চিহ্ন না লাগে,সেক্ষেত্রে কাঠের চেয়ার আর কাপড় পাক থাকবে।

(০৪)
না,হাত নাপাক হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...